Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিজিটাল ঋণ বিতরণে নতুন ইতিহাস
    ১০ হাজার কোটি টাকার ন্যানো লোন দিলো সিটি ব্যাংক-বিকাশ

    জুলাই ১৩, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    রুনা হোসেন> 

    দেশে ডিজিটাল ঋণসেবার সম্প্রসারণে নতুন মাইলফলক স্পর্শ করেছে সিটি ব্যাংক ও বিকাশ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে চালু হওয়া ডিজিটাল ন্যানো লোন কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ১০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ঋণ পরিশোধের হার ৯৯ দশমিক ৫ শতাংশে পৌঁছানোয় ডিজিটাল ঋণ ব্যবস্থার কার্যকারিতাও নতুন করে আলোচনায় এসেছে।

    ২০২১ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিকভাবে চালু হওয়া এই সেবার মাধ্যমে এখন পর্যন্ত বিকাশ অ্যাপের প্রায় ৩৫ লাখ গ্রাহক ৩ কোটি ১৯ লাখের বেশি ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছেন। হিসাব অনুযায়ী, একজন গ্রাহক গড়ে নয়বারেরও বেশি এই ঋণ সুবিধা ব্যবহার করেছেন, যা স্বল্প অঙ্কের দ্রুত ঋণের প্রতি গ্রাহকদের আস্থা ও চাহিদারই প্রতিফলন।

    বর্তমানে বিকাশের ১ কোটি ২০ লাখের বেশি যোগ্য গ্রাহকের জন্য এ সেবা উন্মুক্ত রয়েছে। তাদের বড় একটি অংশ আগে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিলেন বা ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ ছিল সীমিত। এখন তারা বিকাশ অ্যাপের মাধ্যমে এক মিনিটেরও কম সময়ে কোনো কাগজপত্র জমা দেওয়া বা ব্যাংক শাখায় না গিয়েই ঋণ নিতে পারছেন।

    প্রতিদিন গড়ে প্রায় এক লাখ গ্রাহক এই ডিজিটাল ঋণ সুবিধা গ্রহণ করছেন। প্রতিটি ঋণের গড় পরিমাণ প্রায় ৩ হাজার টাকা এবং মাসিক ঋণ বিতরণের পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। ক্ষুদ্র ব্যবসার মূলধন, পারিবারিক ব্যয়, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে এসব ঋণ ব্যবহার করছেন গ্রাহকরা।

    সবচেয়ে ইতিবাচক দিক হলো ঋণ পরিশোধের হার। বিতরণ করা ১০ হাজার কোটি টাকার মধ্যে খেলাপি ও অবলোপন করা ঋণের পরিমাণ মাত্র ৫৩ কোটি টাকা, যা মোট বিতরণের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৯৯ দশমিক ৫ শতাংশ ঋণই সময়মতো ব্যাংকে ফেরত এসেছে।

    সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মাসরুর আরেফিন বলেন, দেশের ব্যাংকিং খাতে যখন খেলাপি ঋণ বড় উদ্বেগের বিষয়, তখন ছোট অঙ্কের ডিজিটাল ঋণে এত উচ্চমানের পুনরুদ্ধার হার অত্যন্ত আশাব্যঞ্জক। তার মতে, প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা থেকে দেশের পুরো ব্যাংকিং খাতের শেখার মতো অনেক বিষয় রয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 1 day আগে

    ডিজিটাল ঋণ বিকাশ সিটি ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    যে গণতান্ত্রিক রায় রক্তক্ষরণে পরিণত হয়েছিল: ১৯৭১-এর নির্মম বাস্তবতা

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

    প্রবৃদ্ধি আছে, কিন্তু রাজস্ব চাহিদার সঙ্গে তাল মিলছে না

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যে ২০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.