Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইডিআরএকে তথ্য না দিলে বীমা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল

    জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণUpdated:জুলাই ৩, ২০২১ ৬:৫৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বীমা প্রতিষ্ঠানটিকে সুশৃঙ্খল ও নিয়মের মধ্যে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ পরিদর্শন দলকে তথ্য না দিলে সংশ্লিষ্ট বীমা কম্পানির নিবন্ধন বাতিল কিংবা প্রশাসক নিয়োগের মতো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

    এমন বিধান  রেখে পরিদর্শন ও তথ্য চাওয়ার ক্ষমতা প্রবিধানমালার ২০২১-এর একটি খসড়া চূড়ান্তÍ করেছে আইডিআরএ।

    আইডিআরএর লাইফ ও নন-লাইফ বিধি/প্রবিধান বিষয়ক খসড়া চূড়ান্ত করা হয় সম্প্রতি। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে আইডিআরএ সূত্র নিশ্চিত করেছে।

    প্রবিধানমালায় বলা হয়েছে, কর্তৃপক্ষ সময়ে সময়ে বীমাকারীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন দলনেতাসহ এক বা একাধিক পরিদর্শক দল গঠন করে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করতে পারবে। পরিদর্শক দল বীমাকারীর অঙ্গ প্রতিষ্ঠানসহ (সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান ইত্যাদি) যেকোনো কার্যালয়ের কার্যক্রম সম্পর্কিত সরেজমিনে লিখিত বা মৌখিক অধিযাচনের মাধ্যমে পরীক্ষা করতে পারবে।

    এই বিষয়ে একটি বীমা প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণভাবে আইডিআরএর তদন্তদলকে সহযোগিতা করতে হবে। নতুবা সেই প্রতিষ্ঠানটি অপরাধের শামিল হবে। যদি সেই প্রতিষ্ঠানটি পরিদর্শন পরিচালনা অসহযোগিতা করলে, তদন্ত কাজে বিঘœ সৃষ্টি করলে, কর্তৃপক্ষ অথবা তদন্তদল কর্তৃক চাহিত তথ্য প্রদানে ব্যর্থ হলে, চাওয়া তথ্যাদি প্রদানে অহেতুক বিলম্ব করলে এবং কর্তৃপক্ষের শুনানিতে উপস্থিত হওয়ার নির্দেশনা উপেক্ষা করলে বীমা প্রতিষ্ঠানটি অপরাধের শামিল হবে।

    আবার পরিদশন প্রতিবেদনের বিষয়ে বীমাকারীর লিখিত ব্যাখ্যা এবং শুনানিতে উত্থাপিত বক্তব্যে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক কর্তৃপক্ষ বীমাকারীকে অভিযুক্ত করতে পারবে। ফলে অপরাধের জন্য আইনের ধারা ১০, ৫০, ৯৫, ১৩০, ১৩১, ১৩৪ এর বিধান মোতাবেক কর্তৃপক্ষ যেইরূপ উপযুক্ত মনে করবে সেরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

    বীমা আইনে বলা হয়েছে, বীমা প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ অবিলম্বে বীমাকারীর নিবন্ধন সনদ বাতিল করবে এবং সন্তুষ্ট হলে স্থগিতাদেশ প্রত্যাহার করতে পারবে। একই ধারার উপধারায় আরো বলা হয়েছে, এই ধারার অধীন কোনো নিবন্ধন সনদ বাতিল করলে সিদ্ধান্ত গ্রহণের অনধিক ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষ লিখিত নোটিশ দিয়ে বীমা প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত অবগতও করবে। অধীন পরিদর্শন পরিচালনায় অসম্মতি জ্ঞাপন করলে কিংবা কোনো বিধান লঙ্ঘন করলে অপরাধী সাব্যস্ত হলে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদ-ে এবং অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে অর্থদ-ে দ-িত করা হবে। অন্যদিকে বীমা আইন ২০১০ ’র ধারা ৯৫ এ বীমা ব্যবসা ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। আর ১৩০ ধারায় এই আইন পরিপালনে ব্যর্থতা কিংবা লঙ্ঘনজনিত কর্মকা-ের জন্য জরিমানা আরোপের বিধান বর্ণিত হয়েছে। এ ছাড়া দলিল, বিবরণী, হিসাব, রিটার্ন ইত্যাদিতে মিথ্যা তথ্য প্রদানের শাস্তি হিসেবে ১৩১ ধারায় অনধিক তিন বছরের কারাদ- অথবা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদ- বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর ১৩৪ ধারায় আইনের বিধান পালনে ব্যর্থতা কিংবা লঙ্ঘনজনিত কর্মকা-ের ক্ষেত্রে ব্যক্তিগত জরিমানার বিধান হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    আইডিআরএকে তথ্য না দিলে বীমা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.