Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    জুলাই ৭, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ23
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

    নিজস্ব প্রতিবেদক : 

    নারীস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা এবং সামাজিক উন্নয়নে নিবেদিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন 'আমরা নারী' এবং আন্তর্জাতিক মানের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী ‘অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

    রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ডা. এন. সাজ্জাদ, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) এবং 'আমরা নারী'-এর পক্ষে স্বাক্ষর করেন তানজির এইচ এম গাফফার, এক্সিকিউটিভ ডিরেক্টর।

    সমঝোতা স্মারকের আওতায় 'আমরা নারী'-এর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় নির্ধারিত বিশেষ ছাড়, কর্পোরেট সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে নারীস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা, মাতৃস্বাস্থ্য, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা, মানসিক স্বাস্থ্য, সুস্থ জীবনধারা এবং জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, গবেষণা, সেমিনার, কর্মশালা ও সামাজিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করবে দুই প্রতিষ্ঠান।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা, সময়োপযোগী সচেতনতা এবং গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তাঁরা আরও বলেন, এই সমঝোতা দেশের নারীদের জন্য মানসম্মত, সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন জাতীয় পর্যায়ের জনস্বাস্থ্য, প্রতিরোধমূলক চিকিৎসা, স্বাস্থ্য গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।

    অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গোলাম রাকিব, ডেপুটি জেনারেল ম্যানেজার; মিরাজুল ইসলাম মিরাজ, ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট; আব্দুল্লাহ আল-মামুন, এক্সিকিউটিভ (কর্পোরেট মার্কেটিং); মো. রেজাউল হক (রিপন), এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস); জাফর উল্লাহ, সিনিয়র ম্যানেজার (এইচআরডি); মনিরুজ্জামান সবুজ, এক্সিকিউটিভ (সোশ্যাল মিডিয়া); এবং মো. জাকির হোসেন, এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।

    'আমরা নারী'-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব), প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী; জুয়েল চন্দ্র কুরি, উপদেষ্টা; এবং ড. সৈয়দা রুবাইদা কিবরিয়া, সদস্য।

    উল্লেখ্য, 'আমরা নারী' এবং এর সহযোগী প্রতিষ্ঠান 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট' দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য, জনস্বাস্থ্য, নারীস্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, গবেষণা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

    অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর, আন্তর্জাতিক মানের এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ একটি বিশেষায়িত হাসপাতাল।

    সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কৌশলগত অংশীদারিত্ব দেশের নারী, পরিবার ও সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করবে। একই সঙ্গে এটি স্বাস্থ্যখাতে সামাজিক সহযোগিতা ও জনসম্পৃক্ততার একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.