Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইসলামি ব্যাংকের জন্য আলাদা মুদ্রা ও মূলধন বাজার

    জুন ৩০, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ইসলামি ব্যাংকিং খাতের চলমান তারল্য সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক দুটি নতুন আর্থিক প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিচ্ছে। এগুলো হলো—ইসলামি মুদ্রা বাজার এবং ইসলামি মূলধন বাজার। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব উপকরণ চালু হলে ইসলামি ধারার ব্যাংকগুলো নিজেদের মধ্যে শরিয়াহসম্মতভাবে অর্থ ধার-দেনা করতে পারবে, ফলে দ্রুত ও কার্যকরভাবে তারল্য সংকট মোকাবিলা সম্ভব হবে।

    রোববার (২৯ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ইসলামি ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনা’ শীর্ষক এক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট মেটাতে যেসব ব্যবস্থা রয়েছে, যেমন কল মানি মার্কেট কিংবা অন্যান্য আন্তঃব্যাংক ঋণ সুবিধা—তেমন ব্যবস্থায় ইসলামি ব্যাংকগুলো অংশগ্রহণ করতে পারে না। কারণ এসব লেনদেন সুদভিত্তিক, যা শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ। ফলে কোনো ব্যাংক হঠাৎ তারল্য সংকটে পড়লে সুদমুক্ত উৎস থেকে অর্থ জোগাড়ে তাদের চরম সমস্যায় পড়তে হয়। এ প্রেক্ষাপটে শরিয়াহ-সম্মত মুদ্রা ও মূলধন বাজার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক মনে করে, শরিয়াহভিত্তিক আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে শুধু ইসলামি ব্যাংক নয়, বরং ইসলামী পুঁজিবাজার, তাকাফুল বা ইসলামি বিমা, এবং ইসলামি ক্ষুদ্রঋণ ব্যবস্থাকেও সম্প্রসারণ করা জরুরি। বর্তমানে সীমিত পরিসরে ইসলামি বিমা ব্যবস্থা থাকলেও তার পরিধি নগণ্য। ইসলামি ব্যাংকগুলোর অংশগ্রহণে পুঁজিবাজার কিছুটা সক্রিয় হলেও তা এখনও মূলধারার বাইরে রয়ে গেছে। প্রতিবেদনে এসব খাতে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইসলামি ব্যাংকিং খাত এখন দেশের ব্যাংকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। ব্যাংকিং খাতের মোট আমানতের ২৪ শতাংশ এবং মোট বিনিয়োগের ২৮ শতাংশই রয়েছে ইসলামি ধারার ব্যাংকগুলোর মাধ্যমে। এই বৃদ্ধির হার ইতিবাচক হলেও এখনো ইসলামি ব্যাংকিং ব্যবস্থার বিস্তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, বিশেষ করে গ্রামীণ এলাকায় এর প্রসার কম। গ্রামে ইসলামি ব্যাংকিংয়ের চাহিদা বেশি হলেও সেই অনুপাতে শাখা বা সেবা নেই। বাংলাদেশ ব্যাংক মনে করে, এই খাতকে টেকসই করতে হলে ইসলামি ব্যাংকগুলোকে গ্রামীণ অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে হবে।

    এ লক্ষ্যে ইসলামি ব্যাংকগুলোকে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, নারী উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ আর্থিক পণ্য চালুর পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় নতুন গ্রাহক সৃষ্টি, নারী উদ্যোক্তাদের সাশ্রয়ী অর্থায়ন, এবং সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের আর্থিক চাহিদা পূরণের মতো খাতগুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ইসলামি ব্যাংকগুলো নিজস্ব ব্যবসা সম্প্রসারণ করতে পারবে, অন্যদিকে আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিও সম্ভব হবে।

    প্রতিবেদনটি চালু হওয়া ইসলামি সুকুক বন্ডের সফলতা নিয়েও আলোচনা করেছে। বলা হয়েছে, সরকারের মাধ্যমে ইস্যু করা এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ইতোমধ্যে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে শরিয়াহভিত্তিক অর্থায়নের জন্য একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের এই বিশ্লেষণ বলছে, ইসলামি অর্থনীতির কাঠামো আরও শক্তিশালী করতে হলে শরিয়াহভিত্তিক নতুন নতুন আর্থিক উপকরণ, প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা এবং সুশাসনভিত্তিক পরিবেশ তৈরি এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে ইসলামি মুদ্রা ও মূলধন বাজার চালুর উদ্যোগকে মাইলফলক হিসেবে দেখছে দেশের নীতিনির্ধারক মহল। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.