Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ১ আষাঢ়, ১৪৩৩ | ১৫ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কক্সবাজারে পর্যটকের ঢল

    অক্টোবর ১০, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা চার দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। ফলে সৈকত শহরে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি পর্যটকের সমাগম ঘটেছে। এই চার দিনে প্রায় ১শত ৫০ কোটি টাকার ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউসের শতভাগ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। এগুলোতে দৈনিক ১ লাখ ৮৭ হাজার মানুষের ধারণক্ষমতা থাকলেও দুর্গাপূজায় চার দিনের ছুটিতে পাঁচ লাখ পর্যটকের সমাগম ঘটছে। এ কারণে অতিরিক্ত ৩ লাখ ১৩ হাজার পর্যটকের আবাসনের জন্য তারা বিকল্প ব্যবস্থা করেছেন।

    পর্যটনসংশ্লিষ্ট একাধিক সংস্থা জানায়, পর্যটকের সমাগম ঘিরে এখন সরগরম সৈকতগুলো। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া টানা ছুটিতে প্রায় পাঁচ লাখ পর্যটক কক্সবাজারে অবস্থান করবেন। এর মধ্যে শুধু প্রতিমা বিসর্জনের দিন ১৩ অক্টোবর দুই লাখ মানুষের সমাগম হবে।

    কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে ৭ অক্টোবর থেকে পর্যটকরা কক্সবাজার আসতে শুরু করেছেন। এর মধ্যে ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত তিন দিনে প্রায় তিন লাখ এবং ১২ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই লাখ পর্যটকের সমাগম হবে। সব মিলিয়ে চার দিনের ছুটিতে অন্তত পাঁচ লাখ পর্যটক কক্সবাজার থাকছেন। ফলে ধারণক্ষমতার প্রায় চার গুণ বেশি পর্যটক থাকায় তাদের সেবায় হিমশিম খেতে হচ্ছে।

    তিনি জানান, চলতি সপ্তাহের শুরুতেই বিচ এলাকায় থাকা পাঁচ শতাধিক হোটেল গেস্টহাউস রিসোর্টের সবগুলো বুকিং হয়ে গেছে। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটকদের জন্য তারা বিকল্প ব্যবস্থা করেছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি রুমে দুজন গেস্ট থাকতে পারবেন। কিন্তু এবার অতিরিক্ত পর্যটকদের সুবিধায় তারা এ নিয়ম শিথিল করেছেন। ফলে একই রুমে দুইজনের পরিবর্তে আগতরা নিজেদের সুবিধেমতো সদস্য নিয়ে অবস্থান করতে পারবেন। এতে অতিরিক্ত কোনো ভাড়া পরিশোধ করতে হবে না। আগে বুকিং ছাড়া এখন যারা নতুন করে আসছেন তারা রুম না পেয়ে বিকল্প ব্যবস্থায় থাকার চেষ্টা করছেন। আর হোটেলে অতিরিক্ত ভাড়া ও রেস্তোরাঁয় যাতে বেশি দাম নেয়া না হয় সে বিষয়ে মালিক সমিতি নজর রাখছে।

    আবুল কাশেম জানান, ছুটির এই চার দিনে তারা প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করবেন। তার ভাষ্য এখানে প্রত্যেক পর্যটক সব মিলিয়ে দিনে গড়ে কমপক্ষে তিন হাজার টাকা খরচ করেন। সে হিসেবে পাঁচ লাখ পর্যটকের কাছ থেকে চার দিনে তারা দেড় শ কোটি টাকার ব্যবসা করবেন।

    পর্যটন ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে পর্যটকের ঢল নামায় তারা খুশি। কারণ সেপ্টেম্বর মাসেও তারা হোটেল-মোটেলে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় দিয়েও পর্যটক টানতে পারেননি। এখন উপচেপড়া ভিড় থাকায় ছাড়ের অফার তুলে নেয়া হয়েছে। তার পরও গোটা কক্সবাজারে পর্যটকের ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সকাল থেকেই সৈকতের সবগুলো পয়েন্টে উপচেপড়া ভিড় হচ্ছে।

    ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা জানান, সৈকতের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে লাখ লাখ পর্যটক ভিড় করছেন। এ ছাড়া মেরিন ড্রাইভ দিয়ে পর্যটকরা পাহাড়-ঝরনা ও প্রাকৃতিক গুহার দরিয়ানগর পর্যটনপল্লী, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটোয়ারটেক পাথুরে সৈকত, টেকনাফ সৈকত, টেকনাফ মডেল থানার ভিতরে প্রেমকাহিনির মাথিন কূপ, কুদুমগুহা, নাফ নদী, জালিয়ারদিয়া, মিয়ানমার সীমান্ত, ন্যাচার পার্ক, রামুর বৌদ্ধপল্লী, মহেশখালী আদিনাথ মন্দির ও চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ভিড় করছেন। ●

    অকা/পর্যটন/ফর/রাত/১০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অতিরিক্ত চাপে আবাসন সঙ্কট
    দেশজুড়ে পর্যটকদের ঢল

    অনিন্দ্য সুন্দর পরিবেশ নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে

    আন্তর্জাতিক ফাইটে সৌদিয়ার ৫০ শতাংশ ছাড়

    তিন দিনের পর্যটন মেলা ৩০ অক্টোবর থেকে শুরু

    প্রকৃতির অপার সৌন্দর্য খাগড়াছড়ি

    দেশব্যাপী পর্যটকের ঢল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আর্জেন্টিনার সমর্থক পারশার উচ্ছ্বাস

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা

    কালোটাকা সাদা করার সুযোগও রাখা হয়নি: এনবিআর

    বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    তিউনিসিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন

    প্রণোদনার অর্থ আটকে কমছে ব্যাংকের মুনাফা

    স্বর্ণ বিক্রির মুনাফায় ১৫% কর!

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

    আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    সাইবার অপরাধ ও নারীর হেনস্থা

    অনুমোদন দেয়নি ভারত
    নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আসছে না বাংলাদেশে

    ড্র করে শেষ রক্ষা পেল ব্রাজিল

    কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
    বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি

    ব্রাজিল–মরক্কো লড়াইয়ে কেউ কারও চেয়ে কম নয়

    জমির বদলে পাওয়া ফ্ল্যাটেও কর

    প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব : বিজিএমইএ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.