Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কবে শুরু হবে তৃতীয় সাবমেরিন ক্যাবলের কার্যক্রম?

    ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণUpdated:ডিসেম্বর ১৪, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সাবমেরিন ক্যাবল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে।

    দেশের ইন্টারনেটের চাহিদা মেটাতে চলছে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৭৭ শতাংশ।

    ২০২৫ সালের শেষদিকে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শেষ হবে।

    বিএসসিপিএলসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা বিবেচনায় এবং প্রথম সাবমেরিন ক্যাবলের আয়ুষ্কাল ২০৩০ সালে শেষ হবে। এজন্য এসএমডব্লিউ-৬ কনসোর্টিয়ামের আওতায় দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে এসএমডব্লিউ-৬ সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন হবে। এখন পর্যন্ত প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৭৭ শতাংশ। তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের বিনিয়োগ বৃদ্ধির ফলে ক্যাপাসিটি ১৩ হাজার ২০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।

    কনসোর্টিয়ামের (বিভিন্ন দেশ যৌথভাবে) মাধ্যমে এসএমডব্লিউ-৬ বাস্তবায়ন করছে জানিয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক মির্জা কামাল আহম্মদ জানান, আমরা আশা করছি ২০২৫ সালের শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরুর। তৃতীয় সাবমেরিন ক্যাবল অপারেশন শুরু করলে ক্যাপাসিটি ২০ হাজার জিবিপিএসে উন্নীত হবে বলে আশা করছি।

    বিএসসিপিএলসি ২০০৮ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দেশে সাবমেরিন ক্যাবলের পরিচালনা ও রণাবেণের দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মহাসড়কে সংযুক্ত রেখেছে।

    সর্বাধুনিক প্রযুক্তির সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে এবং সহজ পদ্ধতিতে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা রা করা সম্ভব হচ্ছে। দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের ক্যাপাসিটি ব্যাপক বৃদ্ধি, সারা দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য কমাতে বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় আস্থার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (সংশোধনী) অডির্ডন্যান্স-২০০৮ এর বলে কক্সবাজারে ল্যান্ডিং স্টেশনসহ সি-মি-উই-৪ (প্রথম সাবমেরিন ক্যাবল) সাবমেরিন ক্যাবলকে বিলুপ্তকৃত বিটিটিবি থেকে আলাদা করে ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)’ নামক একটি নতুন কোম্পানি গঠন করা হয়।

    ২০০৮ সালের ১ জুলাই থেকে বিএসসিপিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে কার্যক্রম শুরু করে। বিএসসিপিএলসির মোট অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯১ লাখ টাকা।

    প্রতিষ্ঠা লাভের পর থেকে বিএসসিপিএলসি একে একে সাফল্যের নানা দ্বার উন্মোচন করে আসছে যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাথমিকভাবে শুধু প্রথম সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৭ দশমিক ৫ জিবিপিএস ব্যান্ডউইড্থ ক্যাপাসিটি নিয়ে বিএসসিপিএলসি যাত্রা শুরু করে।

    পরবর্তীতে দেশের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএসসিপিএলসি এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামে যোগদান করে এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন শেষে বাণিজ্যিকভাবে সেবা প্রদান শুরু করে।

    কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিএসসিপিএলসির মোট সমতা প্রায় সাত হাজার ২২০ জিবিপিএসে দাঁড়িয়েছে, যা কনসোর্টিয়ামের আপগ্রেড এবং লাইট-আপের মাধ্যমে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    দেশের দুটি সাবমেরিন ক্যাবল এবং ছয়টি আইটিসির মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হয়। এরপর আইআইজি এবং অপারেটররা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সরবরাহ করে থাকে। ●

    অকা/তপ্র/ফর/সন্ধ্যা/১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার

    পাবজি মোবাইলের সঙ্গে রবির চুক্তি

    পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক সেবা চালু হবে

    ঘরে বসেই হবে সমাধান
    করদাতাদের জন্য নতুন সফটওয়্যার

    স্টারলিংক লাইসেন্স সুবিধা
    দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

    গ্রামীণফোন ও রবি চালু করলো ফাইভ-জি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.