Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ছুটির মেজাজে পুঁজি বাজারে সূচকের উন্নতি

    মার্চ ২৬, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ28
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারে অনেকটা ছুটির মেজাজ এসে গেছে। ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ট্রেডিং ফোরগুলোতে ২৫ মার্চ দেখা গেছে এ চিত্র। মতিঝিল ও এর আশপাশে কয়েকটি হাউজে গিয়ে দেখা যায় বেশির ভাগই ফাঁকা। কয়েকটিতে মাত্র হাতেগোনা কয়েকজন বিনিয়োগকারী বসে বসে ঝিমুচ্ছেন। আবার এদের দু-একজন ক্রয়-বিক্রয় আদেশ দিচ্ছেন।

    ভাবটা এমন, যে আদেশ দেয়া শেয়ার ক্রয় বা বিক্রয় হলেও ঠিক আছে না হলেও অসুবিধা নেই। সবার মধ্যে ঈদের লম্বা ছুটি নিয়েই সীমাবদ্ধ ছিল আলোচনা। আর এতে ঈদের ছুটি শুরুর দু’দিন আগে সূচকের উন্নতি ঘটলেও বেশ খানিকটা কমে যায় ঢাকা শেয়ার বাজারের লেনদেন। তবে একই সময় অন্য বাজারটিতে লেনদেন কিছুটা বেড়েছে।

    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ২৫ মার্চ ১৭ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ১৯৬ দশমিক ৮৮ পয়েন্টস থেকে লেনদেন শুরু করা সূচকটি ২৫ মার্চ দিনশেষে ৫ হাজার ২১৪ দশমিক ২০ পয়েন্টে এসে স্থির হয়। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি হয় যথাক্রমে ৬ দশমিক ৫০ ও ১ দশমিক ৭৪ পয়েন্ট।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক দিনশেষে ১৮ দশমিক ৯০ পয়েন্টন উন্নতি ধরে রাখে। এখানে সিএসই-৩০ ও সিএসইএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৪১ দশমিক ১৩ ও ১২ দশমিক ১১ পয়েন্ট।

    ঢাকা শেয়ার বাজার ২৫ মার্চ ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ১১৮ কোটি টাকা কম। ২৪ মার্চ বাজারটির মোট লেনদেন ছিল ৫০৪ কোটি টাকা। অপর দিকে চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। এখানে ২৫ মার্চ ২০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। আগের দিন ২৪ মার্চ বাজারটির লেনদেন ছিল ১৩ কোটি টাকা।

    ঢাকায় লেনদেন কমার পেছনে, হাউজগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতির স্বল্পতা এবং ঈদের লম্বা ছুটিকেই দায়ী মনে করছেন। কারণ সাধারণ বিনিয়োগকারীরা তো বটেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এত লম্বা সময় ধরে বিনিয়োগের ওপর নেয়া ঋণের সুদের বোঝা টানতে চান না। তাই বরাবরই লম্বা ছুটি সামনে থাকলে বাজারে লেনদেন হ্রাস পায়।

    সপ্তাহের তৃতীয় কার্যদিবস ২৫ মার্চ দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

    সূত্র মতে, এ দিন ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৭০ লাখ টাকায় ৫৩ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার ১৯ কোটি ৩৮ লাখ টাকায় ১৮ লাখ ৯৯ হাজার শেয়ার হাতবদল হয়েছে। আর ১৫ কোটি ৩৯ লাখ টাকায় ৮৩ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

    শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, সি পার্ল বিচ হোটেল অ্যান্ড স্পা, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

    তবে চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ২৫ মার্চ। ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এখানে লেনদেনের শীর্ষ তালিকায় আরো ছিল উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফাইন ফুডস, সি পার্ল বিচ হোটেল অ্যান্ড স্পা, লংকাবাংলা ফিন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, রবি অজিয়াটা ও সিটি ব্যাংক। ২৫ মার্চ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

    সূত্র মতে, এ দিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ২৬ শতাংশ। আর ৮ দশমিক ৬২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

    ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল ফান্ড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। দিনের লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

    এ দিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮ শতাংশ। পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ। আর ৪ দশমিক ৬৫ শতাংশ দর পতন হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

    ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার, ন্যাশনাল ফিড, ইস্টার্ন লুব্রিকেন্টস, ক্রাউন সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা কন্ডেন্সড মিলক এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.