Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জুন ৩০, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ ডেস্ক>
    শেষ হাসি হাসল প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াইয়েও নিষ্পত্তি না হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। সেখানেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

    বোস্টনের গিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে খেলতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণ করলেও জমাট রক্ষণ আর গোলরক্ষক অরল্যান্ডো গিলের দৃঢ়তায় গোলের দেখা পায়নি তারা। বরং প্রথমার্ধে নিজেদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ থেকেই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে মাতিয়াস গালারসার কর্নার থেকে হেডে জালে বল পাঠান হুলিও এনসিসো। সেই এক গোলেই বিরতিতে এগিয়ে যায় প্যারাগুয়ে।

    দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে সমতা ফেরান কাই হাভার্টজ। এরপর আক্রমণের পর আক্রমণ চালায় জুলিয়ান নাগেলসমানের দল। কিন্তু জয়সূচক গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে জোনাথান তাহের হেড জালে জড়ালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। শেষ দিকে তাহ ও ভালদেমার আন্তনের হেডও দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।
    ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই কাই হাভার্টজের শট ফিরিয়ে দিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন গিল। প্রথম পাঁচ শটে দুই দলই ৩-৩ সমতায় ছিল। সাডেন ডেথে জোনাথান তাহের পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ পেয়ে যায় প্যারাগুয়ে। পরের শটে হোসে কানালে গোল করে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে দলকে রাউন্ড অব ১৬-এ তুলে নেন।

    ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২৬ আসরেই প্রথম নকআউট পর্বে খেলেছিল জার্মানি। তবে প্রত্যাবর্তনের সেই অভিযান থেমে গেল প্রথম নকআউট ম্যাচেই। অপরদিকে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট জিতে শেষ ষোলোয় জায়গা করে নিল প্যারাগুয়ে।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    খেলাপি ঋণ নিষ্পত্তিতে নতুন পথ

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.