Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    জুন ৩০, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক:

    মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে গোললাইন থেকে বল ফিরিয়ে জাপান যখন এগিয়ে থেকে দৃঢ়তা দেখাচ্ছিলো, পরের মুহূর্তেই কাসেমিরোর হেডে সমতায় ফেরে ব্রাজিল। এরপর ম্যাচটা যখন রোমাঞ্চকর অতিরিক্ত সময়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, তখনই দেখা মিললো সাম্বার ছন্দ। হিউস্টনে শেষ দিকে মার্তিনেল্লির স্কোরে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।

    অথচ শেষ ৩২ এর ম্যাচে প্রায় পুরোট সময়টাতেই ব্রাজিলকে হতাশ করে চলছিলেন জাপান গোলকিপার সুজুকি। নকআউট লড়াই যেমন রোমাঞ্চভরপুর থাকে তার সবটুকুই ছিল এই ম্যাচে। প্রথমার্ধে বল দখলে দীর্ঘ সময় আধিপত্য ছিল ব্রাজিলের। তবে জাপানের গোছানো ও দৃঢ় রক্ষণের সামনে তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারছিলো না তারা। বিরতির পর সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত সাম্বার ছন্দ তুলে শেষ দিকে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় ব্রাজিল।
    শুরুতে ব্রাজিলের আধিপত্যের বিপরীতে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাওয়ার কৌশল ছিল জাপানের। সেই পরিকল্পনাতেই তারা সফল হয় ২৯ মিনিটে। দানিলোর ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে সানো বক্সের বাইরে থেকে নিখুঁত শটে আলিসনকে পরাস্ত করে জাপানকে এগিয়ে দেন।
    কিন্তু বিরতির পরই ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। তারই ধারাবাহিকতায় ৫৫ মিনিটে সুবর্ণ সুযোগটি পেয়েছিল ব্রাজিল। ভেসে আসা এক ক্রসকে হেড করে গোলমুখে ফিরিয়ে দেন এক ব্রাজিলিয়ান খেলোয়াড়। সেখান থেকে মাত্র কয়েক গজ দূরে ডাইভিং হেড করেন কাসেমিরো। তবে গোললাইনেই বল গায়ে লেগে যায় তোমিয়াসুর। কী ঘটেছে, তা বুঝে ওঠার আগেই তার শরীরে লেগে বল ফিরে আসে। এবং শেষ পর্যন্ত বিপদমুক্ত হয় জাপান।

    ৫৬ মিনিটে অবশেষে আসে মান্দ্রেক্ষণ। জাপানের প্রথম গোলের সময় কিছুটা দায় ছিল কাসেমিরোর। সহজ একটি সুযোগও নষ্ট করেছিলেন তিনি। তবে এবার আর ভুল করেননি ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার। শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে সমতায় ফেরান দলকে। মুহূর্তেই গ্যালারি জুড়ে দেখা মেলে হলুদ উৎসবের।

    ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু অল্পের জন্য বিশ্বকাপের অন্যতম সেরা গোলটির দেখা মেলেনি! ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে তোমিয়াসুকে নাটমেগ করেন। এরপর বল পায়ে দ্রুত এগিয়ে গিয়ে জোরালো শট নেন তিনি। তবে জাপানের গোলরক্ষক সুজুকির আঙুলের ডগা ছুঁয়ে বল পোস্টে লাগলে হতাশ হতে হয় ব্রাজিলকে।

    তার পর থেকে ব্রাজিলকেই আক্রমণাত্মক দেখা গেছে বেশি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রুনো গুইমারেসের বাড়ানো বল থেকে বাঁকানো শটে জালের দেখা পান বদলি হিসেবে নামা মার্তিনেল্লি। শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যাওয়ার মূল্যই দিতে হয়েছে জাপানকে। শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান-কে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.