Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    জুলাই ১৪, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    দেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়, তবে যারা নতুন কিছু করার সাহস দেখাচ্ছেন, তাদের পাশে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে থাকবে।

    মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্যোগ গড়ে তোলা একটি কঠিন চ্যালেঞ্জ। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে সফল হওয়া সম্ভব। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “আপনারা যা করতে চাইছেন, সেটি সহজ নয়। কিন্তু যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই পারবেন।”

    তিনি বলেন, একজন উদ্যোক্তাকে নানা ধরনের প্রতিকূলতা, অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার তাদের সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করবে।

    প্রধানমন্ত্রী বলেন, “সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের সহযোগিতা করতে, পথ দেখাতে এবং পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত। যতটুকু সম্ভব, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই সহযোগিতা অব্যাহত রাখব।”

    তরুণ উদ্যোক্তাদের দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সৃজনশীলতা শুধু ব্যক্তিগত সাফল্যই বয়ে আনবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি বলেন, “আপনাদের প্রয়োজন শুধু নিজেদের জন্য নয়, দেশের লাখো-কোটি মানুষের জন্য। আপনাদের সফলতা বাংলাদেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।”

    বক্তব্যে নিজের জীবনের নানা প্রতিকূলতার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় নানা মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণদের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানান।

    দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্ভাবনী প্রতিযোগিতা, স্কুল-কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের সফলতা তাকে নতুন করে আশাবাদী করেছে। তার বিশ্বাস, আগামী প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    উদ্ভাবনী উদ্যোক্তা প্রধানমন্ত্রী

    এই বিষয়ে আরও সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.