টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং উদ্ভাবনী সমাধানে অনবদ্য অবদান রাখায় দুইটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। বছরের সেরা নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির পাশপাশি ‘কিন অ্যান্ড অলটারনেটিভ ফুয়েল’ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে লাফার্জহোলসিমকে।
এর আগে ২০২৩ সালে দুইটি এবং ২০২৪ সালে একটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছিল লাফার্জহোলসিম। ১২ জুলাই, ব্র্যান্ড ফোরাম আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ‘ বছরের সেরা নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক এবং ডিজিএম স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ফারজানা এহসান এবং ‘কিন অ্যান্ড অলটারনেটিভ ফুয়েল’ ক্যাটাগরিতে সম্মাননার স্বীকৃতি গ্রহণ করেন হিউম্যান রিসোর্স ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান এবং ডেপুটি ম্যানেজার-জিওসাইকেল তামরিন চৌধুরী। খবর বিজ্ঞপ্তির ●
অকা/পবা/সখবি/ফর/রাত/১৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
