Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য অভাবনীয় অফার

    নভেম্বর ৩, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ১ নভেম্বর-২০২৪ থেকে মার্চ-এপ্রিল ২০২৫ পর্যন্ত দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাই এবং ইউএইতে বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে ভ্রমণকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই পাসটি মূলত যাত্রীর এমিরেটস বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র।

    মাই এমিরেটস পাসের মাধ্যমে যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যামিলি ডে আউট, স্পা, বিলাসবহুল শপিং আউটলেট, প্রাইভেট পুলসহ বিভিন্ন স্থানে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ ‘এট দা টপ বুর্জ খলিফা’, ‘আইএমজি ওয়ার্ল্ডস অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড একুয়াভেঞ্চার ওয়াটার পার্ক’ এর ক্ষেত্রেও বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে।

    রিটেইল, অবকাশ, ডাইনিং, সুপরিচিত অ্যাট্রাকশন, বিলাসবহুল স্পার জন্য ৬০০টির অধিক বিশেষ অফার এবং ডিসকাউন্ট ছাড়াও চলতি শীত মৌসুমে যাত্রীরা এক্সপো সিটিতে অবস্থিত ‘ভিশন প্যাভিলিয়ন অ্যান্ড এক্সপো মিউজিয়াম’ বিনামূল্যে ভিজিট করতে পারবেন।

    ৬ ডিসেম্বর ২০২৪ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পুরো দুবাইজুড়ে আয়োজিত হচ্ছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও বৃহত্তম ‘দুবাই শপিং ফেস্টিভাল’ এর ৩০তম আসর। ফেস্টিভাল চলাকালেও এমিরেটস যাত্রীরা অসংখ্য অভাবনীয় সব অফার উপভোগ করতে পারবেন।

    গ্রাহকরা এমিরেটস হলিডেজের মাধ্যমে দুবাই প্যাকেজ বুক করতে পারেন। এ ক্ষেত্রে, তারা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন ফ্লেক্সিবল বুকিং অপশন। তা ছাড়াও এমিরেটস হলিডেজের সার্ভিস টিম দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করবে।

    দুবাই অবস্থানকালে এমিরেটসের লয়ালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ সদস্যরা এয়ারলাইনটির বিভিন্ন পার্টনারদের সেবা গ্রহণ করলে ‘মাইল’ বা পয়েন্ট অর্জন করার সুবিধা পাবেন। এসব পার্টনারদের মধ্যে রয়েছে দুবাই মল, এরাবিয়ান অ্যাডভেঞ্চার, এমিরেটস হলিডেজ ইত্যাদি। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/পর্যটন/সখবি/ফর/দুপুর/৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যে ২০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.