Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    জুলাই ১৫, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ বিনোদন >

    আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক, সুরকার ও শিল্পী সানজয়। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সংকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট ও প্রচারণায় অংশ নেওয়ার পর এবার তিনি ফিরছেন নিজের শেকড়ে—বাংলাদেশে। আর দেশে ফেরার আগেই শ্রোতাদের জন্য উপহার দিলেন নতুন বাংলা লোকগান ‘কার জন্য’।

    দেশের অন্যতম অডিও-ভিজ্যুয়াল প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় লোকশিল্পী মাখন মিয়া। জুয়েল মোরশেদ ও রিয়াজ আলীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সানজয়। লোক ও বাউল গানের ঐতিহ্যবাহী আবহকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিলিয়ে গানটিকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হয়েছে।

    গানটির মিউজিক ভিডিওতেও রয়েছে ব্যতিক্রমী নির্মাণশৈলী। নগরজীবনের ব্যস্ততার মধ্যে সংগীতের মাধ্যমে আত্মঅন্বেষণ ও মুক্তির গল্প তুলে ধরা হয়েছে এতে। ঢাকার বিভিন্ন স্থানে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফি করেছেন রিদি শেখ এবং নৃত্যে অংশ নিয়েছেন শানজিদা জাহান পুষ্প।

    সানজয় জানান, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসে গানটির রেকর্ডিং ও ভিডিও ধারণের কাজ শেষ করেছিলেন। এবার তিনি বিশেষভাবে দেশে ফিরছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত কনসার্টে অংশ নিতে। আগামী ১৮ জুলাই তিনি ঢাকায় পৌঁছাবেন এবং ১৯ জুলাই রাজধানীর বনানী পূজা মাঠে আয়োজিত ফ্যানফেস্টে পরিবেশনা করবেন। কনসার্ট শেষে জায়ান্ট স্ক্রিনে দর্শকদের সঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

    দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন সানজয়। বিশ্বকাপের থিম সংকে ঘিরে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সংগীত ও সংস্কৃতিকেও বিশ্বদরবারে তুলে ধরছেন তিনি। অন্যদিকে ‘উইন্ড অব চেঞ্জ’, ‘কোক স্টুডিও বাংলা’র জনপ্রিয় গান ‘লীলাবালি’ এবং ‘সংস অব বেঙ্গল’ প্রকল্পের মাধ্যমে মাখন মিয়াও ইতোমধ্যে শ্রোতাদের কাছে পরিচিত নাম।

    নতুন এই গানের মাধ্যমে ঐতিহ্যবাহী বাংলা লোকসংগীতকে আধুনিক সঙ্গীতায়োজনে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা নির্মাতাদের। শেকড়ের আবহ আর বৈশ্বিক সংগীতধারার মেলবন্ধনে ‘কার জন্য’ ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    মিউজিক শিল্পী সানজয়

    এই বিষয়ে আরও সংবাদ

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কণ্ঠপ্রভা’: কবিতার সুরের মূর্ছনায় মুখর সন্ধ্যা

    ​দর্শকের হৃদয়ে আজও অমলিন ‘হাসির রাজা’ দিলদার

    প্রথমবারের মতো অভিনয়ে জামাল ভূঁইয়া

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    যে গণতান্ত্রিক রায় রক্তক্ষরণে পরিণত হয়েছিল: ১৯৭১-এর নির্মম বাস্তবতা

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

    প্রবৃদ্ধি আছে, কিন্তু রাজস্ব চাহিদার সঙ্গে তাল মিলছে না

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.