Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পোশাক খাতের বিদেশী ক্রেতারা ফিরতে শুরু করেছেন

    অক্টোবর ২১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে সাম্প্রতিক সময় গার্মেন্ট খাতে স্থিতিশীলতা বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি আমেরিকা, ইউরোপসহ পোশাক খাতের বড় বাজারগুলোতে কাজের অর্ডার বাড়ছে বলে তারা জানিয়েছেন।

    দেশের পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন তৈরী পোশাকের বৈশ্বিক ক্রেতারা আগামী বছরের কার্যাদেশ নিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছেন। সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে নতুন কাজের অর্ডার পাওয়ার ক্ষেত্রে যে মন্দা অবস্থা বিরাজ করছিল তা অনেকাংশ কেটে গেছে। এমনটাই জানিয়েছেন গার্মেন্ট খাতের ব্যবসায়ীরা।

    খাত সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক শ্রম অস্থিরতার কারণে প্রায় পাঁচ হাজার কোটি টাকার উৎপাদন তিগ্রস্ত হয়েছে। একই সাথে প্রায় ২৪ হাজার কোটি টাকা মূল্যের কাজের অর্ডার প্রতিযোগী দেশগুলোতে স্থানান্তরিত হয়েছে। তবে আশার দিক হচ্ছে সাম্প্রতিক গার্মেন্ট খাতে স্থিতিশীলতা বিরাজ করায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্তর্জাতিক ফ্যাশন কোম্পানিগুলো নতুন অর্ডার নিয়ে ফিরে আসতে শুরু করেছে।

    গার্মেন্ট খাতের নেতারা বলছেন, সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, শ্রমিক নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সম্মিলিত প্রচেষ্টার কারণে অস্থিরতার পর কারখানাগুলো এখন স্বাভাবিকভাবে উৎপাদন করছে। এমন পরিস্থিতি বিদেশী ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করছে বলে তারা মনে করছেন।

    একই সাথে পোশাক রফতানিকারকরা বলছেন তারা এখন তাদের উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি অর্ডার পাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রধান বাজারগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধার হওয়াতে অনেক বেশি কাজের অর্ডার আসতে সাহায্য করছে বলে রফতানিকারকরা মনে করছেন।

    সদ্য বিলুপ্ত বিজিএমইএর পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বড় শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে কিছু ওয়ার্কঅর্ডার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে স্থানান্তরিত হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক ফ্যাশন কোম্পানি এখন ফিরে আসছে। গার্মেন্ট খাতে উৎপাদন এখন স্বাভাবিক ভাবে পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন দেশ থেকে যেসব অর্ডার পার্শ্ববর্তী দেশে স্থানান্তরিত হয়েছে তা দেশের মোট রফতানির প্রায় ৫ থেকে ৬ শতাংশ।

    এদিকে ইপিবির তথ্যে দেখা যায় গত ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়েছে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার মূল্যের।

    খাত সংশ্লিষ্টরা বলছেন গার্মেন্ট খাতের প্রায় ৪০০টি কারখানায় অস্থিরতার কারণে প্রায় ১৫ দিনের উৎপাদন তির সম্মুখীন হয়েছে। এসব কারখানা থেকে বার্ষিক রফতানি হয় প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন মূল্যের।

    বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ বলেন, পোশাক রফতানিকারকরা সাধারণত তাদের মতার ৮০ শতাংশের বেশি কাজ না করলে লাভ হতে পারবে না। তি কাটিয়ে উঠতে একটি গার্মেন্ট কারখানার জন্য কমপে তিন থেকে চার মাস পূর্ণ সমতায় কাজ করতে হবে বলে তিনি জানান।

    স্প্যারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শোভন ইসলাম বলেন, তাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে আগামী বছরের জন্য নতুন অর্ডার নিতে শুরু করেছেন। তিনি মার্কিন বাজারের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করে বলেন, বছরের শেষে দেশটিতে পোশাক রফতানি ৭ থেকে ১০ শতাংশ বৃদ্ধি হবে বলে তিনি মনে করেন।

    জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান বলেন, তাদের কোম্পানি মার্কিন ক্রেতাদের কাছ থেকে কাজের ভালোই নতুন অর্ডার পাচ্ছেন। মার্কিন কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

    শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, তাদের কোম্পানি বছরে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার রফতানি করে। এই বছর শ্রমিকদের অসন্তোষ সত্ত্বেও তাদের কাজের অর্ডার পেতে তেমন সমস্যা হয়নি বলে তিনি জানান।

    তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুল্কসুবিধা আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে তার ভাবমূর্তি ব্যবহার করতে পারেন। এতে চীন থেকে স্থানান্তরিত মার্কিন পোশাকের অর্ডারগুলো বাংলাদেশে স্থানান্তরিত হবে বলে তিনি মনে করেন। ●

    অকা/শিখা/ফর/রাত/২১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.