Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২২ বৈশাখ, ১৪৩৩ | ৫ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় অঙ্কের এলসি খুলতে বিপাকে রফতানিকারকরা

    সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণ কমিয়ে দেওয়ায় বড় অঙ্কের এলসি খুলতে বিপাকে পড়েছেন রফতানিকারকরা। একদিকে ডলার সংকটের কারণে উদ্যোক্তারা নতুন এলসি খুলতে ব্যাংক থেকে পর্যাপ্ত ডলারের জোগান পাচ্ছেন না, অন্যদিকে ইডিএফ থেকেও ব্যাংকগুলোর নতুন ঋণের জোগান চাহিদা অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে রপ্তানি খাতে বড় অঙ্কের এলসি খুলতে গিয়ে অনেক ক্ষেত্রে ডলারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে কাঁচামাল আমদানিতে বিলম্ব ঘটছে।

    সংশ্লিষ্ট এলসির বিপরীতে রফতানিতেও দেরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে রফতানি খাতে। সূত্র জানায়, করোনার সময় রফতানি খাতকে উৎসাহিত করতে তহবিলের আকার বাড়িয়ে ৭০০ কোটি ডলার করা হয়। একই সঙ্গে সুদের হার কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়। এতে রফতানিকারকরা এ শিল্পের কাঁচামাল আমদানি করতে সহজে এবং কম সুদে বৈদেশিক মুদ্রায় ঋণের জোগান পেতেন। ফলে দ্রুত এলসি খুলে কম সময়ের মধ্যে পণ্য আমদানি করে রফতানি করতে পারতেন।

    গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফ-এর সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির সময়ে তারা শর্ত আরোপ করে রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করা অর্থ বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে। যেহেতু রিজার্ভ থেকে অর্থ নিয়ে ৭০০ কোটি ডলারের তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক, এ কারণে ওই পরিমাণ ডলার রিজার্ভ থেকে বাদ দিতে হবে। এতে রিজার্ভ অনেক কমে যাবে। ওই সময়ে রিজার্ভ থেকে অর্থ নিয়ে মোট ৮০০ কোটি ডলার দিয়ে কয়েকটি তহবিল গঠন করা হয়েছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ইডিএফ তহবিলের আকার ছোট করার সিদ্ধান্ত নেয়। ফলে ওই তহবিল থেকে যেসব ডলার ঋণ হিসাবে দেওয়া হয়েছিল, সেগুলো ফেরত আসার পর আর নতুন করে ঋণ দেওয়া কমিয়ে দেয়। ওইসব ডলার রিজার্ভে যোগ করা হয়। এতে নিট রিজার্ভ কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে।

    তহবিল থেকে ঋণ দেওয়া কমানোর ফলে এর আকার কমে ৫০০ কোটি ডলারের নিচে নেমেছে। এর আকার আরও কমিয়ে ৩০০ কোটি ডলারের মধ্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে তহবিলের সুদের হার ২ শতাংশ থেকে বাড়িয়ে এখন করা হয়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। এতে একদিকে সুদের হার বৃদ্ধি, অন্যদিকে তহবিল থেকে ঋণের জোগান কমিয়ে দেওয়ায় রফতানিকারকদের খরচ যেমন বেড়েছে, তেমনই ডলার প্রাপ্তিতেও সমস্যা হচ্ছে।

    আগে ব্যাংক নিজস্ব উৎস থেকে ডলারের জোগান দিয়ে দ্রুত এলসি খুলত; পরে কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে সমপরিমাণ ডলার ঋণ হিসাবে নিয়ে নিত। ডলার সংকট শুরু হলে ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে ডলারের জোগান কমিয়ে দেয়। এ কারণে ইডিএফ তহবিলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে ডলারের জোগানের জন্য। কিন্তু তহবিলের আকার ছোট করার কারণে কেন্দ্রীয় ব্যাংকে চেয়েও ওই তহবিলের ডলার পাওয়া যাচ্ছে না। এ কারণে নতুন এলসি খুলতে গিয়ে রফতানিকারকরা বিপাকে পড়েন।

    এদিকে রফতানিকারকরা রফতানি আয় বাবদ যেসব ডলার পাচ্ছেন, এর বিপরীতে সুদসহ ব্যাক টু ব্যাক এলসির দেনা কেটে নেওয়ার পর ১৫ শতাংশের কম ডলার নিজেদের কাছে রাখতে পারছেন। ফলে ওই ডলার ভাঙিয়ে তারা স্থানীয় খরচ মেটাচ্ছেন। বাড়তি ডলার না থাকায় নতুন এলসি খুলতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন।

    এদিকে ইডিএফ-এর আকার ছোট করার সিদ্ধান্ত নেওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ১ জানুয়ারি ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি খাতে ব্যবহারের জন্য প্রাক-জাহাজীকরণ তহবিল গঠন করে। ওই তহবিল থেকে রফতানিকারকদের টাকায় ঋণ দেওয়া হচ্ছে। কিন্তু ওই তহবিল থেকে টাকায় ঋণ নিয়ে তা দিয়ে ডলার কিনতে হয়। ডলার কেনা সম্ভব না হলে এলসি খোলা যাচ্ছে না। আর এখন ডলার সংকটের কারণে তহবিল থেকে ঋণ পেলেও ডলারের জোগান সহজে পাওয়া যাচ্ছে না। এতে রপ্তানি খাতের এলসি খোলার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

    একই সঙ্গে ইডিএফ তহবিল থেকে ঋণসীমা কমানো হয়েছে। আগে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যরা আড়াই কোটি ডলার ঋণ পেতেন প্রতি এলসির বিপরীতে। গত বছরের এপ্রিল থেকে এই সীমা ৫০ লাখ ডলার কমিয়ে দুই কোটি ডলার করা হয়। বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিডিওয়াইইএ) অন্য সদস্যরা আগে ঋণ পেতেন দেড় কোটি ডলার। গত বছরের এপ্রিল থেকে পাচ্ছেন ১ কোটি ডলার।

    এর ফলে যারা বড় অঙ্কের এলসি খোলেন, তারা সমস্যায় পড়েছেন। কারণ, তারা একসঙ্গে ২ কোটি ডলারের বেশি এলসি খোলেন। ফলে চাহিদা অনুযায়ী তারা ডলার পাচ্ছেন না।

    রফতানি খাতের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিজিএমইএ ও বিকেএমইএ-এর একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা ইডিএফ-এর আকার ছোট না করার দাবি করে বলেছেন, রফতানি খাতে ডলারের জোগান বাড়াতে এর আকার আগের মতো ৭০০ কোটি ডলার করা জরুরি।

    কয়েকটি ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ট্রেজারি প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকগুলোয় ডলারের প্রবাহ কিছুটা বেড়েছে। তবে তা চাহিদার তুলনায় একেবারেই কম। রফতানির এলসি খুলতে আগে ইডিএফ থেকে সহজেই ডলার পাওয়া যেত। এখন তহবিলের আকার ছোট করায় এবং নতুন ঋণ বিতরণ কমিয়ে দেওয়ায় আগের মতো ইডিএফ থেকে ডলার পাওয়া যাচ্ছে না। ফলে রফতানির এলসি খোলার ক্ষেত্রে ডলার সংস্থানে একটু সময় লাগছে। বিশেষ করে বড় গ্রুপগুলোর বড় বড় এলসি খোলার জন্য ডলার সংস্থান করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

    উল্লেখ্য, রফতানি খাতকে সহায়তা করতে ১৯৮৯ সালে ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে ইডিএফ গঠন করা হয়। রফতানিকারকদের কাছে এ তহবিলের ব্যাপক চাহিদা থাকায় এর আকার পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ ৭০০ কোটি ডলার করা হয়। এখন আকার কমানো হচ্ছে। ●

    অকা/বা/ই/সকাল, ৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.