Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২১ বৈশাখ, ১৪৩৩ | ৫ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    মে ৪, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    মালয়েশিয়া প্রতিনিধি

    বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নির্বাচনে শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ সভাপতি নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন জিডি অ্যাসিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।

    নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাহাব উদ্দিন খান বিএমসিসিআই কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন। নবনির্বাচিত এ কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

    নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার শহীদ বাংলাদেশ ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ১৯৯৩ সালে শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন শহীদ 'মাস কনসালট্যান্টস বিডি'র প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে বিএমসিসিআই-এর সঙ্গে যুক্ত থেকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    চেম্বারের নতুন এই পর্ষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন শিল্প ও ব্যবসাখাতের বেশ কয়েকজন নেতা। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জেসি শিপিং এজেন্সি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম এ বকর, সহ-সভাপতি অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেডের সিইও শেখ বশির আহমেদ মামুন এবং সহ-সভাপতি আরাফাত মোটরস অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী মো. আরফাতুর রহমান আপেল।

    যুগ্ম মহাসচিব হয়েছেন গ্রাসহপার কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক এম. মাহমুদুর রশিদ এবং যুগ্ম মহাসচিব এক্সপোপ্রো সিইও মো. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ডবিডি ট্রেড লিমিটেডের চেয়ারম্যান আহমেদ কবির।

    পরিচালক হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন- বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়াত উল্লাহ, বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিস স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, এসপি অ্যাগ্রো কেয়ার লিমিটেড সিইও আবু হেনা মোস্তফা কামাল, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম, ইউএস এনার্জি অ্যান্ড পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সাজু, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক জোবায়ের আহমেদ এবং কেএম এয়ার এভিয়েশন লিমিটেডের সিইও কাজী ফাহাদ মোস্তফা।

    নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন সভাপতি আনোয়ার শহীদ বলেন, বিএমসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। প্রতিষ্ঠার পর থেকেই এই চেম্বার বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

    বিদায়ী সভাপতি সাব্বির এ খান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএমসিসিআই-কে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় এক সম্মান ছিল। সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যে অগ্রগতি করেছি, তা নিয়ে আমি গর্বিত।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    আনোয়ার শহীদ চেম্বার বাংলাদেশ মালয়েশিয়া

    এই বিষয়ে আরও সংবাদ

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.