Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ঋণে কর আরোপের পরিকল্পনা সরকারের

    মে ৩১, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণUpdated:মে ৩১, ২০২৩ ৪:০৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সরকার বিদেশি ঋণের সুদের উপর ২০ শতাংশ কর আরোপ করতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এতে বিদেশি ঋণ ব্যয়বহুল হয়ে পড়বে।

    উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীরা এমনিতেই বেকায়দায় আছেন। এর মধ্যে যদি আসন্ন ২০২৩-২৪ অর্থবছর থেকে এই উদ্যোগ বাস্তবায়ন হয়, তাহলে ব্যবসায়ীদের বোঝা বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। সেই সঙ্গে বাড়বে সরকারের বোঝাও।

    আসন্ন বাজেটে বিদেশি ঋণের করমুক্ত সুদ প্রদানের বিদ্যমান সুবিধা প্রত্যাহার এবং আন্তঃকোম্পানি ঋণের সুদের ওপর উৎসে কর কর্তন (টিডিএস) বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

    এছাড়া বাজেটে দ্বৈত করারোপন পরিহার চুক্তি (ডিটিএএ) অনুসরণও নিশ্চিত করার পরিকল্পনা করছে সরকার। 

    অন্যদিকে খসড়া আয়কর আইন ২০২৩-এ অন্যান্য আয়ের উপর কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে, যা মূল ব্যবসার ক্ষতির বিপরীতে নির্ধারণ করা হবে না।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে আইএমএফের পরামর্শ অনুযায়ী এসব পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেন, খসড়া আয়কর আইনের ৫৬ ধারার আওতায়, পেমেন্টের সময় সব ধরনের সুদের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।

    নতুন আইনে সব অস্পষ্ট বিষয় স্পষ্ট করা হবে জানিয়ে তারা বলেন, সংসদে যদি আইনটি পাশ করা হয়, তাহলে সুদ প্রদানের উপর উৎসে কর কর্তন বাধ্যতামূলক হবে। কোনো কোম্পানি যদি আন্তঃকোম্পানি ঋণ থেকে সুদ পায়, তবে নতুন আইন অনুসারে তাদেরও কর দিতে হবে।

    অন্যদিকে অনেক কোম্পানি লোকসান দেখাচ্ছে, কিন্তু অন্যান্য উৎস থেকে বড় মুনাফা করছে। নতুন আইনে এই লোকসান সমন্বয় সুবিধাও বাতিল করা হবে। 

    সূত্র জানায়, আয়কর আইনটি আগামী ৪ জুন সংসদে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সরকার এমন ব্যবস্থা নিলে বিদেশ থেকে ঋণ নেওয়া অর্থের প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা।

    তারা আরও বলেন, বাজেটের এই পদক্ষেপে বৈদেশিক ঋণ ব্যয়বহুল হয়ে পড়বে। ব্যবসায়ীদের যদি অন্য উৎস থেকে এই আয়ের ওপর অতিরিক্ত কর দিতে হয়, তাহলে এটি ব্যবসার জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

    কর বিশ্লেষক স্নেহাশিষ বড়ুয়া বলেন, 'ঋণদাতা যদি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন সংস্থা না হয়, তাহলে বিদেশি ঋণদাতার সুদের আয় থেকে কর অব্যাহতি প্রত্যাহার করা হলে কোম্পানির ব্যয় বাড়বে। বাংলাদেশ এখনও কোনো ঋণদাতা দেশের সঙ্গে দ্বৈত করারোপন পরিহার চুক্তি স্বাক্ষর করেনি।'

    সাধারণত ঋণ দেওয়া ব্যাংক ও এনবিএফআইয়ের ব্যবসা। তবে আন্তঃকোম্পানি ঋণও বৈধ, যদি সেটি এজিএম-এ অনুমোদিত হয়। এখন আন্তঃকোম্পানি ঋণ থেকে কোনো সুদ এলে তার ওপরও টিডিএস আরোপ করা হবে।

    সূত্র জানায়, প্রস্তাবিত আইনের আওতায় ঋণদাতা কোম্পানিকে ট্যাক্স রিটার্ন দাখিলের সময় তার সুদের আয়ের ওপর কর দিতে হবে।

    সুদের আয়ের উপর ঋণগ্রহীতার কর্তিত কর সমন্বয় করার পর কোম্পানিকে কর দিতে হবে।

    স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা অংশীদার স্নেহাশিষ বলেন, 'ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের আয় সঞ্চয় করে এবং কঠিন সময়ের জন্য সেভিংস ডিপোজিটে বিনিয়োগ করে। এ ধরনের ডিপোজিট থেকে প্রাপ্ত আয় এখন অন্যান্য উৎস থেকে আয় হিসাবে বিবেচিত হয়। এখন সময় যখন খারাপ যায়, তখন ব্যয় মেটানো হচ্ছে এই আয় দিয়ে।

    'প্রস্তাবিত আইন অনুসারে, ব্যবসায়িক ক্ষতির বিপরীতে যদি অন্যান্য আয় বন্ধ করা না যায়, তবে অন্যান্য উৎস থেকে প্রাপ্ত এই আয়ের উপর অতিরিক্ত কর দিতে হবে ব্যবসায়ীদের, যা তাদের জন্য বোঝা বাড়াবে।'

    এনভয় টেক্সটাইল কারখানার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, 'বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমরা কঠিন সময় পার করছি, তাই বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণে উৎসাহিত করার জন্য একটি নীতিমালা দরকার।

    'সরকার যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়, তাহলে এটি মূলধন ব্যয় বাড়িয়ে দেবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমদানি করা মূলধনী যন্ত্রপাতির মূল্য পরিশোধের জন্যই এই অর্থ ব্যবহার করছি।'

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ ছিল ৯৬.২৪ বিলিয়ন ডলার। এর মধ্যে বেসরকারি খাতের ঋণ ছিল ২৪.৩ বিলিয়ন ডলার, যার মধ্যে স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণ ছিল ১১.১৫ বিলিয়ন ডলারের বেশি।

    অকা/প্র/ সকাল, ৩১ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বিদেশি ঋণে কর আরোপের পরিকল্পনা সরকারের

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.