Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কণ্ঠপ্রভা’: কবিতার সুরের মূর্ছনায় মুখর সন্ধ্যা

    জুলাই ১৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণUpdated:জুলাই ১৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ38
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ​নিজস্ব প্রতিবেদক>

    ​কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আবৃত্তি অনুষ্ঠান ‘কণ্ঠপ্রভা’। ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর আয়োজনে গতকাল বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যাটি হয়ে ওঠে আবৃত্তিপ্রেমীদের মিলনমেলা।

    ​বিকেল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নিয়েছিলেন একঝাঁক প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী। তাদের প্রাণবন্ত পরিবেশনা এবং কবিতা পাঠের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। আবেগ ও উচ্চারণের শৈল্পিক সমন্বয়ে শিল্পীরা যেন কবিতার অন্তরাত্মাকে শ্রোতাদের মাঝে মূর্ত করে তোলেন।

    ​অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন তিথি রাণী পূজা, লাবণ্য, জনি মাহমুদ, তাজুল ইসলাম তন্ময়, তনুশ্রী বসাক, এফ এম খালেকুজ্জামান ইমন, মাসুদ মনীরুল, দেবজ্যোতি, ফজলে রাব্বী, সূচনা, মুকুল, ইসরাত শিউলি, রাকিবুল ইসলাম, টুনু, আল-আমিন, জেরিন আফিয়া, জাহান বশির, আবু জাফর মোহাম্মদ ছালে, বাপ্পি আশরাফ এবং শেখ মঈনুল ইসলাম।

    ​পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর পরিচালক তাসিন রেজা। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-পরিচালক অনন্যা মাহমুদ, অনুষ্ঠান সম্পাদক জামনূর নাহার স্বপ্না এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা শাহানূর।
    ​আয়োজকরা জানান, ‘কণ্ঠপ্রভা’ তাদের সংগঠনটির প্রথম কোনো আনুষ্ঠানিক পরিবেশনা। তারা বলেন, আবৃত্তিচর্চাকে আরও বিস্তৃত করতে এবং নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের সুযোগ করে দিতে এমন সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ​অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক ও কবিতাপ্রেমীরা ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

    সর্বশেষ হালনাগাদ 1 day আগে

    আবৃত্তি কণ্ঠপ্রভা কবিতা

    এই বিষয়ে আরও সংবাদ

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    ​দর্শকের হৃদয়ে আজও অমলিন ‘হাসির রাজা’ দিলদার

    প্রথমবারের মতো অভিনয়ে জামাল ভূঁইয়া

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    যে গণতান্ত্রিক রায় রক্তক্ষরণে পরিণত হয়েছিল: ১৯৭১-এর নির্মম বাস্তবতা

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

    প্রবৃদ্ধি আছে, কিন্তু রাজস্ব চাহিদার সঙ্গে তাল মিলছে না

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.