Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    জুলাই ১০, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    আমদানি ব্যয় বাড়লেও রপ্তানি আয় কমে যাওয়ায় দেশের বৈদেশিক পণ্য বাণিজ্যে ঘাটতি আরও বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।

    বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ ৬৪ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে পণ্য রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

    অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের উচ্চ মূল্য, শিল্পের উৎপাদন চাহিদা মেটাতে আমদানি বৃদ্ধি এবং রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতির কারণে আমদানি-রপ্তানির ব্যবধান আরও বেড়েছে। এর ফলে বৈদেশিক খাতে চাপও বৃদ্ধি পাচ্ছে।

    তবে চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতি কিছুটা কমেছে। মে মাস শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে ৩০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৮ কোটি ডলার।

    অন্যদিকে সামগ্রিক বৈদেশিক লেনদেনের (ওভারঅল ব্যালেন্স) অবস্থার উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে এ খাতে ৪০২ কোটি ডলারের উদ্বৃত্ত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ১১৫ কোটি ডলারের ঘাটতি ছিল।

    প্রবাসী আয়ের প্রবাহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাই-মে সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ২৭৭ কোটি ডলার, যা আগের বছরের ২ হাজার ৭৫০ কোটি ডলারের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি।

    তবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। আলোচ্য সময়ে বাংলাদেশে এফডিআই এসেছে ১৩১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১৫৫ কোটি ডলার থেকে কম।

    একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে আগ্রহও কমেছে। অর্থবছরের প্রথম ১১ মাসে শেয়ারবাজার থেকে নিট ১৭ কোটি ৫০ লাখ ডলার বিদেশে চলে গেছে। আগের অর্থবছরের একই সময়ে নিট বহিঃপ্রবাহ ছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার।

    অর্থনীতিবিদদের মতে, রপ্তানি আয় বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আমদানি ব্যবস্থাপনায় ভারসাম্য আনা না গেলে আগামী মাসগুলোতেও বৈদেশিক বাণিজ্যে চাপ অব্যাহত থাকতে পারে।

    সর্বশেষ হালনাগাদ 1 month আগে

    আমদানি বাণিজ্য রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.