Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শুক্রবার, ৫ আষাঢ়, ১৪৩৩ | ১৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যবসা ও গ্রাহকের আস্থা অর্জনে কাজিম উদ্দিনের সাফল্য

    মে ৪, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বেসরকারি খাতে প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। যার সাফল্যের পেছনে যোগ্য নেতৃত্ব দিয়ে আসছে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন। ১৯৮৭ সালে এজেন্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে কোম্পানীর বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলেন দ লিডার হিসেবে। ২০২০ সালের জুনে কোম্পানীর পরিচালনা পর্ষদ কাজিম উদ্দিনকে মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দেয়। এরপর থেকে তিনি বলিষ্ঠ দতা, সততা আর নিষ্ঠায় সাফল্যের শীর্ষে নিয়ে যায় ন্যাশনাল লাইফকে। পাশাপাশি নিজেও অর্জন করেন বেশ কিছু পুরস্কার। যা কাজে অগ্রগতি ও নিজের সাফল্যে পাথে হিসেবে কাজ করছে।

    বীমা দাবি পরিশোধ, ৬ হাজার কোটি টাকার লাইফ ফান্ড, নতুন পলিসি করা ও প্রিমিয়াম আদায়সহ নানান সফলতায় কর্মীদের দতা ও সাফল্য দেখিয়ে যাচ্ছে কোম্পানিটি। যা বর্তমানে বীমা খাতের জন্য অনন্য নজির স্থাপন করেছে।

    কোম্পানীর গত কয়েক বছরের ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা ও নানা অর্জনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ বছরে যেখানে কোম্পানীর লাইফ ফান্ড ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা, মাত্র কয়েক বছরের ব্যবধানে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানীর লাইফ ফান্ড হয়েছে ৬ হাজার ২৯ কোটি টাকা। শুধু লাইফ ফান্ডই নয়, দাবি পরিশোধেও চমক দেখিয়েছে ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানী ১১ হাজার ৪১৮ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। শুধু ২০২৪ সালেই দাবী পরিশোধ করেছে ১২০৫ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দাবী পরিশোধ করেছে ৩২৯ কোটি টাকা।

    কাজিম উদ্দিনের নেতৃত্বে বীমা বিক্রিতেও ঈর্ষণীয় অবস্থানে চলে গেছে ন্যাশনাল লাইফ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৭২ লাখ পলিসি বিক্রি করেছে। কোম্পানীর সর্বমোট বিনিয়োগ ৫ হাজার ৭০৪ কোটি টাকা আর মোট সম্পদ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৮ কোটি টাকা। ইতিবাচক ব্যবসা, গ্রাহকের আস্থা অর্জন ও সময়মতো দাবি পরিশোধ করায় কাজিম উদ্দিনের হাত ধরে ন্যাশনাল লাইফ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার পেয়েছে।

    কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেয়ার পর থেকে ন্যাশনাল লাইফ দেশ ও আন্তর্জাতিক পর্যায় থেকে অন্তত ২৫টি প্রেস্টিজিয়াস পুরস্কার অর্জন করেছে। এরমধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার।

    সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থ বছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থ বছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪।

    এছাড়াও কাজিম উদ্দিনের হাত ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে ন্যাশনাল লাইফ পেয়েছে ১১টি পুরস্কার। সেগুলো হলো- সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২৩; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২১; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২; প্রেস্টিজ অ্যাওয়ার্ড, ইংল্যান্ড; কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সিএমও এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং এশিয়া’স বেষ্ট কোম্পানি অব দি ইয়ার অ্যাওয়ার্ড-২০২২ বার্কশায়ার মিডিয়া, আমেরিকা।

    খাত সংশ্লিষ্টরা বলছেন, কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেয়ার পর গত কয়েক বছরে ন্যাশনাল লাইফ এর যত অর্জন তা সত্যিকার অর্থেই ঈর্ষণীয়। এই মুহূর্তে বীমা খাতে তার বিকল্প মুখ্য নির্বাহী তিনি নিজেই।

    কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন দ, অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিণ ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। এ সুবাধে তিনি যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেছেন। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়

    স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.