Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভর্তুকি বাড়ছে গ্যাস বিদ্যুৎ ও সারে

    এপ্রিল ৩০, ২০২৩ ৪:২৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণের জন্য সার, বিদ্যুৎ ও গ্যাসের দাম কয়েক দফা বাড়ানোর পরেও চলতি অর্থবছরের তুলনায় আগামী ২০২৩-২৪ অর্থবছরে এসব খাতে ভর্তুকি বাবদ বাড়তি বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থবছরের বকেয়া ভর্তুকির দায় মেটাতে নতুন অর্থবছরের এই বাড়তি বরাদ্দের অর্থ ব্যয় হবে।

    তবে আগামী অর্থবছরে নিট ভর্তুকি কমানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    চলতি অর্থবছরের মূল বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণখাতে ৮১,৪৯০ কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। আগামী অর্থবছরের বাজেটে এসব খাতে মোট বরাদ্দ বাড়িয়ে ১,০৫,০০০ কোটি টাকা রাখা হতে পারে। নতুন অর্থবছরে নিট ভর্তুকির পরিমাণ এবারের চেয়ে না বাড়লেও মূলত চলতি অর্থবছরের ভর্তুকির বকেয়া মেটাতেই বাড়তি বরাদ্দ রাখা হচ্ছে।

    অর্থ মন্ত্রণালয়ের এই উদ্যোগে সম্মতি দিয়েছে ঋণের শর্ত বাস্তবায়ন পরিস্থিতি প্রথমবারের মতো পর্যালোচনা করতে সফররত আইএমএফ কর্মকর্তারা।  

    অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ বাড়ানোর বিষয়ে আইএমএফ প্রশ্ন তুলেছে। 

    "তবে আমরা জানিয়েছি যে, এবারের তুলনায় আগামী অর্থবছরে নিট ভর্তুকির পরিমাণ অনেক কমে যাবে। তবে এবারের ভর্তুকির চাপ সামাল দিতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া দরকার, তা বরাদ্দ দেওয়া যায়নি। ফলে বিভিন্ন খাতে বকেয়া থেকে যাচ্ছে, যা আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ দিয়ে মেটানো হবে," যোগ করেন তিনি।

    আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী, কৃষি, খাদ্য ও রফতানিতে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা, পেনশন ও গ্র্যাচুইটিজ খাতে চলতি অর্থবছর বরাদ্দ আছে ১,৮২,৬০০ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ হবে ১,৮২,৩০০ কোটি টাকা।

    কিন্তু আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি, রফতানি প্রণোদনা ছাড়াও পেনশন, সঞ্চয়পত্রের সুদসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ থাকছে প্রায় ২,৩০,০০০ কোটি টাকা।

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎখাতে ভর্তুকি বাবদ বরাদ্দ ছিল ১৭,০০০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ এ খাতে অতিরিক্ত ৩২,৫০০ কোটি টাকা ভর্তুকি দাবি করার পর তিন দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে সরকারের সাশ্রয় হয়েছে ৯,২০০ কোটি টাকা। অন্যদিকে, সংশোধিত বাজেটে বিদ্যুৎখাতে ভর্তুকি বাবদ বরাদ্দ বাড়িয়ে ২৩,০০০ কোটি টাকা করা হয়েছে।

    অর্থাৎ, বিদ্যুৎখাতে এ বছর মোট ৪৯,৫০০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন ছিল; মূল্য বৃদ্ধি ও বাড়তি বরাদ্দ মিলিয়ে বিদ্যুৎ বিভাগ পাচ্ছে ৩১,২০০ কোটি টাকা। অবশিষ্ট ভর্তুকি বকেয়া থেকে যাচ্ছে।

    এবার তিনবার দাম বাড়ানোর পর আগামী জুনের মধ্যে আরেক দফা বিদ্যুতের দাম বাড়বে। তাতে আগামী বছর এখাতে নিট ভর্তুকির চাহিদা কমে যাবে। কিন্তু এবারের ভর্তুকি বকেয়া থাকার কারণে তা পরিশোধের জন্য নতুন বাজেটে এখাতে প্রায় ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

    একই অবস্থা সারের ক্ষেত্রেও। গত অর্থবছরের বাজেটে কৃষি ভর্তুকিতে ৯,১০০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু সারের দাম বাড়ায় গত অর্থবছর ২৮,০০০ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হয়। গত বছরের সংশোধিত বাজেটে কৃষিতে ভর্তুকি বাড়িয়ে ১৫,১৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ফলে গত বছরের কৃষি ভর্তুকিতেও ঘাটতি থেকে যায়।

    এ বছর এখাতে বরাদ্দ রাখা হয় ১৬,০০০ কোটি টাকা। কিন্তু কৃষি মন্ত্রণালয় অতিরিক্ত ৪০,২৪৭ কোটি টাকা ভর্তুকি দাবি করে। অর্থাৎ, সব মিলিয়ে এ বছর কৃষিখাতে ভর্তুকি মেটাতে ৫৬,২৪৭ কোটি টাকার দরকার হয়। কিন্তু সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে এখাতে রাখা হয়েছে ২৬,০০০ কোটি টাকা। ফলে এবারের কৃষি ভর্তুকির বড় অংশই বকেয়া থেকে যাচ্ছে।

    সরকার এরই মধ্যে সব ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সাশ্রয় হবে ৭,০০০ কোটি টাকা। ফলে এবারের চেয়ে নতুন অর্থবছরে এখাতে ভর্তুকির চাহিদা কমবে। কিন্তু বকেয়া দায় মেটাতে আগামী অর্থবছরে কৃষি ভর্তুকির পরিমাণ বাড়িয়ে প্রায় ২৭,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।   

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সার, খাদ্যপণ্য ও গ্যাসের দাম বাড়ার কারণে চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের ভর্তুকির চাহিদা মোট বরাদ্দের দ্বিগুণের বেশি হতে থাকে। ফলে মন্ত্রণালয়গুলো চলতি অর্থবছরে এখাতে মোট ১,৮৬,৫৯৫ কোটি ভর্তুকি দাবি করে।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দাম বাড়ানোর পাশাপাশি সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানোর পরও এ বছর জ্বালানি তেল বাদে বিভিন্নখাতে প্রায় ৫০,০০০ কোটি টাকার ভর্তুকি বকেয়া থেকে যাচ্ছে, বরাদ্দের অভাবে যা পরিশোধ করতে পারছে না মন্ত্রণালয়গুলো।

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের বাজেটে খাদ্যে ভর্তুকি বাবদ প্রায় ৫,৯৯৫ কোটি টাকা বরাদ্দ ছিল, সংশোধিত বাজেটে এখাতে অতিরিক্ত ৮১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে খাদ্যে ভর্তুকিতে ৮,০০০  কোটি টাকা বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে।

    অকা/প্র/সকাল, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ভর্তুকি বাড়ছে গ্যাস বিদ্যুৎ ও সারে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ম্যাচিউরিটি নিয়ে যা বললেন কেয়া পায়েল

    বলিউডে কে এই নতুন স্টারকিড!

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.