Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    আগস্ট ২৪, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানি‌য়ে‌ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের সাবেক নেতারা।

    রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই উদ্বেগ জানা‌নো হয়।

    সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে— তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশঙ্কা করছি। মালয়েশিয়া শ্রমবাজারে অতীতেও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল।

    বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অপরদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রশ্ন, সরকার কর্তৃক প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার সীমাবদ্ধ থাকবে? কোনও বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে অন্য বৈধ এজেন্সিগুলোকে বঞ্চিত করা হলে, শ্রমবাজারে সুস্থ প্রতিযোগিতা ব্যাহত হবে এবং অভিবাসন ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে।

    প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ক‌রে বায়রার বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করে, কোনও ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে নেপালে ২৫টি এজেন্সি নিয়ে সিন্ডিকেট প্রত্যাখ্যান করেছেন।

    আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না। দেশের রেমিট্যান্স, বৈদেশিক কর্মসংস্থান এবং সাধারণ কর্মীদের স্বার্থে মালয়েশিয়া শ্রমবাজারকে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে না দিয়ে সব বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ব্যবস্থায় পরিচালনা করাই হবে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত।

    বায়রা নেতাদের ৪ দাবি

    ১. ২৫ এজেন্সিকেন্দ্রিক সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।

    ২. মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে।বাংলা ট্রিবিউন রিপোর্ট

    ৩. কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়।

    ৪. প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান বো‌য়ে‌সেল-এর মাধ্যমে ওয়ান স্টপ সা‌র্ভিস চালু করে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দিতে হবে।

    সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

    মালয়েশিয়া

    এই বিষয়ে আরও সংবাদ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.