মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৭ জুলাই জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সার্ভিস সেন্টারের উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
এতে এধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি ( উঃ) মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এএমডি (উঃ) ইউসুফ জামাল, জিএম (উঃ) মো. শাজাহান সাজু, এম মাহফুজুর রহমান শান্ত। সভায় সভাপতিত্ব করেন ডিএমডি (উঃ) বাবু বেপারী। সভায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/বিকেল, ১৭ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

