Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    জুলাই ১৪, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতিতে উদ্বিগ্ন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কেন বিভিন্ন খাত থেকে প্রত্যাশিত হারে রাজস্ব আদায় হয়নি, তার কারণ জানতে মাঠপর্যায়ের কাস্টমস, ভ্যাট ও আয়কর কমিশনারেটগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী—সেটিও লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ বাজারের ধীরগতি, আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব এবং কর আদায় ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কারণে রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তবে কর ফাঁকি রোধ, রাজস্ব ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত এবং খাতভিত্তিক দুর্বলতা চিহ্নিত করেই পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    সম্প্রতি এনবিআরের মুসক (ভ্যাট) অনুবিভাগ থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, চট্টগ্রামসহ বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সদ্য সমাপ্ত অর্থবছরে অধিকাংশ পণ্য ও সেবা খাতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় অনেক খাতেই আদায়ের হার উদ্বেগজনকভাবে নেমে এসেছে।

    বিশ্লেষণে যেসব পণ্য খাতে রাজস্ব আদায়ে বড় ধরনের পতন দেখা গেছে, তার মধ্যে রয়েছে সয়াবিন তেল, ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিক ব্যাগ, সিরামিক ও ইটজাত পণ্য, বৈদ্যুতিক ফ্যান ও যন্ত্রাংশ, রাবার পণ্য এবং স্টিল সামগ্রী। সেবা খাতেও একই চিত্র দেখা গেছে। নির্মাণ প্রতিষ্ঠান, জুয়েলারি ব্যবসা, তৈরি পোশাক শিল্প, অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, কনসালটেন্সি ও সুপারভাইজরি প্রতিষ্ঠান এবং ডেকোরেটর ও ক্যাটারিং সেবায় রাজস্ব আদায় প্রত্যাশার তুলনায় কম হয়েছে।

    এনবিআরের তথ্য অনুযায়ী, কিছু খাতে রাজস্ব আদায় গত বছরের তুলনায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তাই এই অস্বাভাবিক পতনের কারণ কী, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে কমিশনারেটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে রাজস্ব আদায় বাড়াতে কমিশনারেটগুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আরও কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে দ্রুত প্রতিবেদন পাঠাতে হবে। একই ধরনের নির্দেশনা আয়কর বিভাগের কর অঞ্চলগুলোকেও দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

    অর্থনীতিবিদদের মতে, শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে রাজস্ব আদায়ের ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কর প্রশাসনে স্বচ্ছতা, করদাতাবান্ধব সেবা নিশ্চিত করা এবং হয়রানি কমানোর মাধ্যমে করের আওতা বাড়াতে হবে। একই সঙ্গে কর ফাঁকি রোধে তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করাও জরুরি।

    রাজস্ব আয়ে রেকর্ড ঘাটতি

    সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে প্রাথমিক হিসাবে আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বড় রাজস্ব ঘাটতি।

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    এনবিআর ভ্যাট রাজস্ব

    এই বিষয়ে আরও সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.