রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী-এর প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে জুন সম্মেলন-২০২৪ উপলক্ষে ১ অক্টোবর পুরস্কার বিতরণী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ জামিল মতিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কোম্পানীর নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতার হোসেন তালুকদার।
এছাড়াও পুরস্কারপ্রাপ্তগণ ও অন্যান্য কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীক/সখবি/ফর/রাত/১৫ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

