Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লোকসান গুনছেন রাঙামাটির তাঁত ব্যবসায়ীরা

    অক্টোবর ১৭, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর চলতি মাসের ৮ থেকে ৩১ অক্টোবর তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। পর্যটক না আসায় জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্গত তাঁত ব্যবসায়ীদের কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে।

    রাঙামাটিতে বেড়াতে এলে পর্যটকরা স্থানীয় ঐতিহ্যবাহী পোশাকের দোকানে যাবেই। সাধ এবং সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরে যান তারা। এসব পর্যটকদের ওপর নির্ভর করে জেলার তাঁত শিল্পটা এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে আছে।

    ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে হত্যার পর রাঙামাটি-খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়লে নিরাপত্তাজনিত কারণে পুরো পার্বত্য চট্টগ্রামে ২৪ দিনের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। এরপর থেকে এখানকার পর্যটক নির্ভর ব্যবসা প্রতিষ্ঠাগুলো মুখ থুবড়ে পড়েছে।

    জেলা শহরে পর্যটন স্পটগুলো ঘিরে অসংখ্য স্থানীয় ঐতিহ্যবাহী পোশাকের দোকান রয়েছে। এসব পোশাক শিল্পের ওপর পাঁচশর বেশি তাঁতী, শ্রমিক, কর্মচারীরা জীবিকা চালায়। পর্যটক না থাকায় কর্মচারীরা বেকার সময় কাটাচ্ছেন, লোকসানের পাল্লা ভারী হচ্ছে ব্যবসায়ীদের। বিকিকিনি না হওয়ায় অনেক ব্যবসায়ী কর্মচারীদের ছাঁটাই করে দিয়েছেন। এসব হস্তশিল্পের কর্মচারীরা পড়েছেন চরম বিপাকে।

    রাঙামাটি বেইন টেক্সটাইলের কর্মচারী নর্মদা চাকমা বলেন, বেশ কয়েক মাস ধরে রাঙামাটিতে তেমন পর্যটক নেই। এ কারণে বেচা-বিক্রি ভালো না। এরই মধ্যে প্রশাসনের ২৪ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করায় বিকিকিনি বন্ধ হয়ে গেছে। প্রতিদিন হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে মালিকপক্ষকে।

    রাঙাবি টেক্সটাইলের ম্যানেজার উইজি মারমা বলেন, বেকার বসে আছি। পর্যটক নেই তো বেচা-বিক্রি নেই। অনেক কর্মচারী ছুটিতে চলে গেছেন। বেচা-বিক্রি না থাকায় মালিকপক্ষ ভালো নেই।

    ঝুম বাজার টেক্সটাইলের কর্মচারী রেখা চাকমা এবং বাসন্ত স্টোরের কর্মচারী রঞ্জনা পাহাড়ি উভয়ের একই কথা। পর্যটক না থাকলেও তারা দোকান খুলে বসে আছেন, কিন্তু বেচা-বিক্রি নেই। এ কারণে তারা ভালো নেই বলে জানান।

    এন আর হ্যান্ডি ক্রাপ্টস এর মালিক অনুপম ত্রিপুরা বলেন, সৃষ্ট রাজনৈতিক কারণে তিন পার্বত্য জেলায় কোনো পর্যটন নেই বেশ কয়েকমাস আগে থেকেই। এইবার টানা ২৪ দিন পাহাড়ে পর্যটক আসতে প্রশাসনের অনুমতি না থাকায় আমাদের ব্যবসা ধসে গেছে। প্রতিদিন কয়েক হাজার লোকসান গুনতে হচ্ছে। কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া পুঁজি থেকে খরচ হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা গুটিয়ে যাবে বলে মনে হচ্ছে। এজন্য তিনি অতি সত্তর এ জেলায় পর্যটকদের আসার অনুমতি দেওয়ার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।

    রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ বলেন, পর্যটকদের ওপর ভিত্তি করে এখানকার ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে। সৃষ্ট রাজনৈতিক জটিলতার কারণে এখানকার পর্যটক নির্ভর ব্যবসায়ীরা প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনছেন।

    তিনি আরও বলেন, এখানকার তাঁত ব্যবসাটা টিকে আছে পর্যটকদের ওপর নির্ভর করে। পর্যটক না থাকলে এ ব্যবসার কোনো ভিত্তি নেই। বর্তমানে পর্যটক না থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মচারী, তাঁতিরা চরম কষ্টে জীবন পার করছে। প্রশাসনের কাছে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটকদের যাতায়াত শুরু হলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন। ●

    অকা/পর্যটন/ফর/সকাল/১৭ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অতিরিক্ত চাপে আবাসন সঙ্কট
    দেশজুড়ে পর্যটকদের ঢল

    অনিন্দ্য সুন্দর পরিবেশ নিয়ে যাবে এক স্বপ্নীল রাজ্যে

    আন্তর্জাতিক ফাইটে সৌদিয়ার ৫০ শতাংশ ছাড়

    তিন দিনের পর্যটন মেলা ৩০ অক্টোবর থেকে শুরু

    প্রকৃতির অপার সৌন্দর্য খাগড়াছড়ি

    দেশব্যাপী পর্যটকের ঢল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.