Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শীর্ষ দুইয়ে উঠে এল ‘শাওমি’

    সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে টেক জায়ান্ট অ্যাপলকে ছাড়িয়ে গেছে প্রযুক্তি কোম্পানি শাওমি। ‘সেল-থ্রু ভলিউম’-এ ২০২৪ সালের আগস্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে কোম্পানিটি। সেল-থ্রু ভলিউম হলো শুধু স্টোর বা খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো ফোনের সংখ্যার পরিবর্তে গ্রাহকের কাছে সরাসরি বিক্রি হওয়া স্মার্টফোনের প্রকৃত সংখ্যা।

    শাওমির এ সাফল্য স্মার্টফোন বাজারে কোম্পানিটির শক্তিশালী অবস্থান ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধিকে নির্দেশ করে। কারণ শাওমি ২০২১ সালের পর প্রথমবারের মতো সেল-থ্রু ভলিউমের ভিত্তিতে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ওই বছর থেকেই শাওমি অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে। দ্বিতীয় স্থান দখল করা শাওমির জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা, কারণ এটি শুধু তাদের বিক্রয় বৃদ্ধিই নয়, বরং ভোক্তাদের পছন্দের পরিবর্তনকেও প্রতিফলিত করে।

    কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা আছে, অ্যাপলের তুলনামূলকভাবে সীমিত পরিসরে পণ্য বিক্রির পরিমাণ শাওমির এ সাফল্যের অন্যতম কারণ হতে পারে। এছাড়া আইফোন সিক্সটিন সিরিজ উন্মোচনের পর ভোক্তাদের আগ্রহ অর্জনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অ্যাপল। সাম্প্রতিক কিছু প্রযুক্তি সংস্থার পূর্বাভাস জানায়, এটি গত বছরের মডেলের মতো একই পরিমাণ বিক্রি নাও হতে পারে।

    বিশ্লেষকরা বলেন, ‘যদিও আইফোন সিক্সটিন সিরিজের প্রাথমিক প্রতিক্রিয়া খুব শক্তিশালী না, তবে আগামী মাসগুলোয় এটি শাওমির বিক্রয়কে ছাড়িয়ে যেতে পারে।’

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, শাওমি ২০২৪ সালে সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এবং এটি গ্লোবাল স্মার্টফোন বাজার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শাওমির প্রধান বাজারগুলোয় বিভিন্ন মৌসুমে পতন থাকলেও লাতিন আমেরিকায় প্রচারের মাধ্যমে কোম্পানিটি সফলতা দেখেছে। অর্থাৎ শাওমির কৌশলগত বিপণনসংশ্লিষ্ট উদ্যোগও ওই অঞ্চলে ভোক্তাদের আকর্ষণ করতে সফল হয়েছে, যা সামগ্রিক বিক্রয়কে শক্তিশালী করতে সাহায্য করেছে।

    ‘শাওমি এ বছর পণ্য বিক্রির ক্ষেত্রে সাধারণ একটি কৌশল গ্রহণ করেছে। তারা একাধিক ডিভাইস উন্মোচনের পরিবর্তে দামের ওপর ভিত্তি করে প্রতিটি শ্রেণীতে একটি প্রধান মডেলের ওপর বেশি মনোযোগ দিচ্ছে। এছাড়া তারা বিক্রি ও বিপণন দিকটি নতুন করে শক্তিশালী করেছে এবং বিদ্যমান বাজারে তাদের অবস্থান দৃঢ় করছে। শাওমির এন্ট্রি থেকে মিড লেভেলের ডিভাইসগুলো ভালো পারফর্ম করছে, আবার তারা ফোল্ডেবল ডিভাইসের মাধ্যমে প্রিমিয়াম সেগমেন্টেও প্রবেশ করছে।’

    শাওমির বাজারে এন্ট্রি লেভেলের বিভাগে, অর্থাৎ ২০০ ডলারের নিচে ডিভাইসগুলোর বিশেষভাবে শক্তিশালী অবস্থান রয়েছে। ভোক্তারা শাওমির সাশ্রয়ী বিকল্পগুলোর দিকে বেশি আগ্রহী হচ্ছে। ●

    অকা/তপ্র/ফর/সকাল/২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    শাওমি শীর্ষ দুইয়ে

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.