Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সংকট কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে ইস্পাত শিল্প

    মে ২১, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণUpdated:মে ২১, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অবশেষে বাড়তে শুরু করেছে ইস্পাতের চাহিদা। দুই বছর ধরে ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকার পর চলতি বছর ধাতুটির বৈশ্বিক চাহিদা আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৭৯ কোটি ৩০ লাখ টনে পৌঁছাতে পারে। ২০২৫ সালেও চাহিদা বৃদ্ধির এ হার অব্যাহত থাকবে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক ও ব্যবহারকারী দেশ। সেখানে লম্বা সময় ধরে আবাসন খাতে টালমাটাল পরিস্থিতি ইস্পাত খাতের জন্য চ্যালেঞ্জ বয়ে এনেছে। দেশটিতে চাহিদা ও উৎপাদন অনেকটা কমে গেছে।

    এ বছর ধাতুটির বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে ভারত। দেশটিতে চাহিদার পাশাপাশি উৎপাদনও বাড়ছে। ভারত সরকার সম্প্রতি ইস্পাত শিল্পের জন্য উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ২০৪৭ সালের মধ্যে বছরে ৫০ কোটি টন ইস্পাত উৎপাদনের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে দেশটির।

    তথ্যমতে, ভারতে ইস্পাতের চাহিদা বছরে ৭ শতাংশ হারে বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ২০৩০ সাল নাগাদ দেশটিতে ইস্পাতের চাহিদা দাঁড়াতে পারে ১৯ কোটি টনে।

    ডব্লিউএসএ বলছে, চীনে ধাতুটির চাহিদা ২০২৩ সালে ৩ দশমিক ৩ শতাংশ কমে যায়। দেশটির অবকাঠামো খাতে লম্বা সময় ধরে চলা সমস্যার কারণে এ খাতে বিনিয়োগ কমেছে। ফলে চলতি বছরও চীনে ইস্পাতের চাহিদা একই রকম থাকবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২৫ সালেও চাহিদা ১ শতাংশ কমে যাবে, যা ২০২০ সালে রেকর্ড চাহিদার চেয়ে অনেক কম।

    এদিকে চীনের চাহিদা নিম্নমুখী হলেও ভারতে ধাতুটির চাহিদা ধারাবাহিকভাবে বেড়ে চলছে। ডব্লিউএসএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে দেশটিতে ইস্পাতের চাহিদা ৮ শতাংশ করে বাড়বে।

    অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ সংকোচনমুখী মুদ্রানীতির কারণে চলতি বছর ইউরোপে ইস্পাতের চাহিদা খুব বেশি বাড়বে না। তবে ২০২৫ সালে ৫ দশমিক ৩ শতাংশ চাহিদা বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

    ২০২৩ সালে আবাসন খাতে মন্দা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ইস্পাতের চাহিদা কমে গিয়েছিল। তবে বিনিয়োগ বৃদ্ধির ফলে চলতি বছর চাহিদা বাড়তে পারে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে।

    ডব্লিউএসএর তথ্যমতে, গত মার্চে চীনে ধাতুটির উৎপাদন ৮ কোটি ৮৩ লাখ টনে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম। এদিকে ভারত মার্চে ১ কোটি ২৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে বলে জানায় ওয়ার্ল্ড স্টিল। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

    ডব্লিউএসএ জানায়, চলতি বছরের মার্চে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। মার্চে বৈশ্বিকভাবে মোট ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ১৬ কোটি ১২ লাখ টন, গত বছর একই সময় যা ছিল ১৬ কোটি ৮৪ লাখ টন। এ সময় বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও ভারতে উৎপাদন বেড়েছে। ●

    অকা/পবা/ফর/সকাল, ২১ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ইস্পাত চাহিদা সংকট

    এই বিষয়ে আরও সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ
    পেঁয়াজের দাম ফের অগ্নিমূল্যে

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

    ১৯তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
    ১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.