Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সোনালী লাইফের ২০২২ সালে ব্যবসায়ের লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শ’ কোটি টাকা

    ডিসেম্বর ১২, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণUpdated:ডিসেম্বর ১২, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মীর রাশেদ বিন আমান জানান, চলতি বছর (২০২২) কোম্পানিটির ব্যবসায় লক্ষ্যমাত্রা সাড়ে ৬০০ কোটি টাকা। অর্থকাগজকে তিনি বলেছেন, বীমা ব্যবসায়ে নির্ধারিত এ লক্ষ্যমাত্রা আশা করি আমরা অর্জন করতে সক্ষম হবো।

    রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াস্থ কোম্পানির প্রধান কার‌যালয়ে ক’দিন আগে বিকেলে তিনি অর্থকাগজ প্রতিনিধির সঙ্গে বসে কথা বলছিলেন। ২০২০ থেকে ২০২২ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর অবধি প্রায় ৩ বছরের মাস ও বছরভিত্তিক মোট প্রিমিয়াম সংগ্রহ, বীমা পরিপত্র (পলিসি) আদায় রশিদ (পি আর) সংখ্যা ও প্রবৃদ্ধির হারের হালনাগাদ পরিসংখ্যান স্মার্ট টিভির বড় পর্দায় দেখাচ্ছিলেন তিনি। তাতে দেখা যায়, ২০২১ সালে মোট প্রিমিয়াম হয়েছিল ১৯২ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৮৫৮ টাকা। অথচ চলতি বছরের (২০২২) ১০ ডিসেম্বর অবধি মোট প্রিমিয়াম আদায়ের পরিমাণ ৩১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৬৫ টাকা।

    নিজ দফতরে বসে বেশ আনন্দের সঙ্গে মীর রাশেদ বিন আমান বলেন, শতভাগ প্রতিশ্রুতিশীল কোম্পানি হচ্ছে সোনালী লাইফ। আমরা চলতি বছরের ২৯ নভেম্বর প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার মোট প্রিমিয়াম আয় অর্জন করতে সক্ষম হই। ব্যবসায়িক এ সাফল্যের প্রেক্ষিতে ডিজিটালাইজড কোম্পানি হিসেবে আমরা গত ৪ ডিসেম্বর অর্জন আনন্দ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে উদযাপন করি। উদযাপনের সে উৎসবে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ যেমন উপস্থিত ছিলেন, তেমনি যুক্ত ছিলেন বাংলাদেশ বীমা এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতিসহ বীমা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ৪ ডিসেম্বরে অনুষ্ঠিত সে উদযাপনে আমরা প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলে আমাদের জীবন বীমা ব্যবসায়ের হালনাগাদ কর্মকাণ্ড প্রদর্শন করি। ইতিবাচক প্রবৃদ্ধির সে তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান দেখে বেশ সন্তুষ্টি ও উৎসাহ বোধ করেছে আইডিআরএ’র কর্মকর্তাগণও। সোনালী লাইফের ডিজিটালাইজড কর্মকাণ্ড অনুসরণ করতে কর্তৃপক্ষ অন্যান্য কোম্পানিকে বলেছে তাও আমাদের অর্জন বলতে হয়। সোনালী লাইফ সত্যি সোনালী জীবন দেবে বীমা গ্রহীতাদের তা নিশ্চিত করে বলতে পারি। আমরা সে পথেই যাচ্ছি। ●

    অকা/বীখা/রাত, ১২ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    সোনালী লাইফের ২০২২ সালে ব্যবসায়ের লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শ’ কোটি টাকা

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.