Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৪ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি

    সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কর্তন ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ হাজার ৬০০ ডলারের ওপর পৌঁছেছে। এ ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে মূল্যবান ধাতুটির দাম।

    এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্সের দাম ২ হাজার ৬২০ ডলার ৬৩ সেন্টে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৪৬ ডলার ২০ সেন্টে পৌঁছায়। ১৮ সেপ্টেম্বর ফেড ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমায়। এতে ব্যবসায়ীদের মাঝে কম ঝুঁকিপূর্ণ পরিসম্পদ স্বর্ণের চাহিদা বেড়েছে।

    চলতি বছর স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছে, বার্ষিক বৃদ্ধির হিসাবে যা ২০১০ সালের পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। এ অবস্থায় ‘সেফ হ্যাভেন’খ্যাত স্বর্ণের চাহিদা ঊর্ধ্বমুখী হয়েছে।

    টিডি সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল ঘালি বলেন, ‘ফৈডের সুদহার কর্তনের মাধ্যমে বাজারে স্বর্ণের বেচাকেনা বেড়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। তবে কিছুদিনের মধ্যে এটি সংশোধনের মাধ্যমে স্থিতিশীল অবস্থানে পৌঁছবে।’

    তিনি বলেন, ‘স্বর্ণের বাজারের বর্তমান ক্রেতাদের সামগ্রিক কার্যক্রম এখনো আমাদের পর্যবেক্ষণের বাইরে। কেননা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) পুঁজির প্রবাহ তুলনামূলক কম। তাছাড়া এশিয়ার ক্রেতারাও বর্তমানে স্বর্ণ ক্রয় করছেন না। এর অর্থ বিনিয়োগকারীরা নির্দিষ্ট একটি জায়গায় অধিক বিনিয়োগ করছেন, যা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। স্বর্ণের দামে ঊর্ধ্বগতির কারণে চীন ও ভারতের মতো বড় ভোক্তা দেশগুলোয় চাহিদা কমে গেছে।’

    জার্মানিভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কমার্জব্যাংক জানিয়েছে, স্বর্ণের এ ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিদিন স্থায়ী না-ও হতে পারে। কারণ ফেডের পরবর্তী দুটি বৈঠকে মাত্র ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমানোর প্রত্যাশা করা হচ্ছে।’ তবে কিছু বিশ্লেষক মনে করছেন স্বর্ণের দাম আরো বাড়তে পারে।

    ট্রেডিং প্লাটফর্ম ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাযাকজাদা বলেন, ‘গাজা, ইউক্রেনসহ অন্যান্য স্থানে চলমান সংঘাতের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এতে স্বর্ণে নিরাপদ বিনিয়োগের চাহিদা অব্যাহত থাকবে।’ বিশ্লেষকরা বলেন, ‘ডলারের বিনিময় হার হ্রাস অব্যাহত থাকায় অন্যান্য মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণ সাশ্রয়ী হয়ে উঠেছে। এটিও স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি ধরে রাখবে।’

    এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৯৭৮ দশমিক ৫০ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৭৪ ডলার ৮৪ সেন্টে দাঁড়িয়েছে। ●

    অকা/পবা/ফর/সকাল/২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    স্বর্ণ

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    মিউচুয়াল ফান্ডে নতুন নীতিমালায় উচ্ছ্বাস

    ঈদের আগে চাঙ্গা প্রবাসী আয়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.