Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ১০ হাজারের বেশি হিসাব জব্দ করেছে বিএফআইইউ

    মে ২১, ২০২৩ ৮:২৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে ডিজিটাল মাধ্যমে হুন্ডির প্রবণতা দিনদিন বেড়েই চলেছে। এর সবচেয়ে বড় প্ল্যাটফরম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)। কিছু অসাধু এজেন্ট এ অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে বৈধ পথে রেমিট্যান্স কমে যাচ্ছে। তাই হুন্ডির প্রবণতা ঠেকাতে কাজ করছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    এমএফএস ব্যবহার করে হুন্ডিতে লেনদেন করায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি হিসাব জব্দ করেছে বিএফআইইউ। যদিও এরই মধ্যে ৪ হাজার হিসাব সচল করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের পর এজেন্ট ব্যাংকিংয়েও হুন্ডিতে লেনদেন হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

    জানা যায়, বিদেশে শ্রমিক যাওয়া বাড়লেও হুন্ডির প্রবণতা বৃদ্ধির ফলে ব্যাংকিং চ্যানেলে প্রত্যাশিত রেমিট্যান্স আসছে না। অন্যতম কারণ হিসাবে হুন্ডিকে চিহ্নিত করা হয়। এই চক্রের সদস্যরা বিভিন্ন এমএফএস-এর এজেন্টশিপ নিয়ে এ ব্যবসা পরিচালনা করছেন। এসব এজেন্টশিপের কাছে বিদেশ থেকে শুধু টাকার অঙ্ক ও নম্বর উল্লেখ করে নির্দেশনা আসে। সে আলোকে সুবিধাভোগীর নম্বরে এখান থেকে অর্থ পরিশোধ করা হয়। ফলে প্রবাসীদের অর্থ বৈদেশিক মুদ্রায় আসছে না। যার কারণে রেমিট্যান্স কমে যাচ্ছে।

    বিএফআইইউ প্রতিবেদনে দেখা যায়, এমএফএস ব্যবহার করে হুন্ডিতে টাকা আনার অভিযোগ ওঠার পর নিয়মিত তদারকি করছে সংস্থাটি। তদারকির শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার ২২৩ জন সুবিধাভোগীর হিসাব জব্দ করা হয়। এসব হিসাবে জব্দ করা অর্থের অঙ্ক ৩ কোটি ৫১ লাখ ২৯ হাজার ২৩৫ টাকা। এর মধ্যে বৈধ পথে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ করে আবার ৪ হাজারের বেশি হিসাব সচল করা হয়। সচল করে দেওয়া হিসাবের মধ্য ২৭৫টি হিসাবে বৈধ পথে ১ কোটি ১৬ লাখ টাকা এসেছে।

    জানা যায়, এমএফএস-এর মাধ্যমে হুন্ডি লেনদেন ঠেকাতে ১০ মে মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠক করে বিএফআইইউ। সেখানে এ প্রবণতা ঠেকাতে তাদের কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে মোবাইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে হুন্ডি প্রতিরোধে প্রো-অ্যাক্টিভভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী কাজ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বিএফআইইউ।

    এছাড়া এখন থেকে বাতিলকৃত এজেন্টদের অর্থ আটকে থাকবে, প্রয়োজনে সিজ করা হবে বলে জানানো হয়। পরীক্ষামূলকভাবে সন্দেহজনক চারটি হিসাব যাচাই করে তিনটিতেই হুন্ডির প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ পরিপ্রেক্ষিতে এজেন্ট ব্যাংকিং ব্যবহার করে সারা দেশে কী অঙ্কের হুন্ডি হচ্ছে, তা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সতর্ক এবং কর্মপন্থা ঠিক করতে এরই মধ্যে এজেন্ট ব্যাংকিংয়ের শীর্ষে থাকা ১০টি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মানি লন্ডারিং প্রতিরোধের দায়িত্বে থাকা বিশেষায়িত এ ইউনিট।

    অন্যদিকে অবৈধ ফরেক্স, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট লেনদেন প্রতিরোধে কাজ করছে বিএফআইইউ। এ ধরনের ১৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পর্যালোচনা করছে সংস্থাটি। এ সংক্রান্ত পাঁচটি কেস স্টাডি, নতুনভাবে লেনদেনে জড়িত ৫৭টি ওয়েবসাইট, ১১টি সোশ্যাল মিডিয়া পেজ ও একটি অ্যাপ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও বিটিআরসিতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংক অনেকদিন ধরে কৃত্রিম উপায়ে দর ধরে রাখায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ডলারের দর বেড়ে গত বছরের জুলাই-আগস্টে ১১০ থেকে ১১৪ টাকায় ওঠে। তবে গত সেপ্টেম্বর থেকে সব ব্যাংকে এক দর বেঁধে দেওয়া হয়। এখন প্রবাসীরা প্রতি ডলারে পাচ্ছেন ১০৮ টাকা। আর রপ্তানিতে পাচ্ছেন ১০৬ টাকা। বাংলাদেশ ব্যাংক বিক্রি করছে ১০৪ টাকা ৫০ পয়সায়। দর নিয়ন্ত্রণের পর থেকে রেমিট্যান্স কমছে। গত মার্চে কোনো কোনো ব্যাংক ১০৭ টাকা ঘোষণা দিয়েও ১১৩ টাকা পর্যন্ত দরে ডলার কিনেছিল। এর প্রভাবে টানা ৬ মাস পর মার্চে রেমিট্যান্স আবার ২ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল।

    অকা/প্র/ সকাল, ২১ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ১০ হাজারের বেশি হিসাব জব্দ করেছে বিএফআইইউ

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.