Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইডিআরএ’র সদস্য হিসেবে কামরুল হাসান ও নজরুল ইসলামকে নিয়োগ দান

    জুন ২৩, ২০২২ ২:০১ অপরাহ্ণUpdated:জুন ২৩, ২০২২ ২:০১ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (লাইফ) পদে কামরুল হাসানকে ও সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।  ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব (বীমা) মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।  যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের এই নিয়োগ দেয়া হয়েছে।

    দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য (লাইফ) পদটি প্রায় দুই বছর এবং সদস্য (নন-লাইফ) পদটি পাঁচ বছরের বেশি সময় ধরে শূন্য ছিল। সবশেষ গত বছরের ২২ নভেম্বর এসব পদে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে নিয়োগপ্রাপ্ত কামরুল হাসান এর আগে ২০১৬ সালে পদ্মা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী পদে নিয়োগ পান। আইডিআরএ তার এ নিয়োগ অনুমোদন করে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি।  তবে ঋণ খেলাপী হওয়ায় নিয়োগের ২৬ দিন পর ১০ মার্চ তার নিয়োগ অনুমোদন প্রত্যাহার করে নেয় আইডিআরএ।

    পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আগে কামরুল ইসলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মেটলাইফের ব্যবস্থাপক (দাবী) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    কামরুল ইসলাম ১৯৯১ সালে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে বিবিএ এবং ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব লিচেষ্টার থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার লাইফ অফিস ম্যানেজমেন্ট এসোসিয়েটস (এলওএমএ) থেকে লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে এফএলএমআই ডিস্টিংকশন অর্জন করেন।

    অন্যদিকে কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পাওয়া মো. নজরুল ইসলাম ২০২১ সালের ২৯ জুন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান। এর আগে তিনি প্রভাতী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং রুপালী ইন্স্যুরেন্সের উর্ধ্বতন নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।নজরুল ইসলাম ১৯৮৫ সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পাস করেন এবং বিএসসি পাস করেন ১৯৮৭ সালে। পরে ২০১১ সালে দারুল ইহসান ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাস থেকে এমবিএ পাস করেন নজরুল ইসলাম।

    আর্থিক প্রতিষ্ঠান বিভগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে অতিরিক্ত সচিব (বীমা) আবদুল্লাহ হারুন পাশার নেতৃত্বে গঠিত ৫ সদস্যবিশিষ্ট বাছাই কমিটির সুপারিশ অর্থ মন্ত্রী বরাবর উপস্থাপন করা হয়। তিন মাস আগে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

    এদিকে দীর্ঘ সময় ধরে শূন্য থাকা লাইফ ও নন লাইফ সদস্য পদে কামরুল হাসান ও মো. নজরুল ইসলামের নিয়োগ নিয়ে অতি সম্প্রতি প্রতিবেদন প্রচার করেছে দেশের বেসরকারি জনপ্রিয় একটি স্যাটেলাইট টিভি। অনুসন্ধানী প্রতিবেদনে সে টিভি চ্যানেল তাদের অযোগ্য ও বিতর্কিত সনদধারী বলে অভিহিত করে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে।

    #   

    অকা/বীখা/ সন্ধ্যা, ২৩ জুন, ২০২২

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.