Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আলফা ইসলামী লাইফের বিরুদ্ধে কর্তৃপক্ষের ৫ লাখ টাকা জরিমানা

    এপ্রিল ৩, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ৩, ২০২২ ৭:২৫ পূর্বাহ্ণ22
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিরুদ্ধে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ৫ লাখ টাকা জরিমানা করেছে। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগদান বিষয়ে কর্তৃপক্ষের আদেশ অমান্য করার এ জরিমানা করা হয়।

    গত ৩১ মার্চ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপ সচিব) মো. শাহ্ আলমের স্বাক্ষরে আলফা ইসলামী লাইফের সিইও শূণ্য পদের বিষয়ে এক চিঠিতে (স্মারক নং-৫৩.০৩.০০০০.০৩২.১১.০১৪.১৮.১৯) জরিমানা করা হয়। চিঠি অনুযায়ি আলফা ইসলামী লাইফের সিইও শূণ্য পদে নিয়োগের বিষয়ে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তারিখের মধ্যে পরিপালনে কর্তৃপক্ষের নির্দেশ পুরোপুরি অমান্য করেছে কোম্পানিটি। সেই চিঠিতে এ ব্যাপারে বলা হয়েছিল জরুরি ভিত্তিতে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে তাতে কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ বিজ্ঞপ্তি  দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা। বীমা আইন ২০১০ এর ৮০(৫) ধারার বিধান অনুযায়ী কোম্পানিকে দেয়া আদেশ অমান্য করা হলে আলফা ইসলামী লাইফে প্রশাসক নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু কোম্পানি নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের আদেশ মোটেও আমলে নেয়নি।

    ৩১ মার্চের চিঠিতে উল্লেখ করা হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বীমা কর্মকাণ্ডে সিইও হিসেবে নিয়োজিত জনাব নূরে আলম ছিদ্দিকী অভির নিয়োগের প্রস্তাবটি ২০ ডিসেম্বর, ২০২০ নাকচ হয়ে যায়। ১ বছর ৩ মাসের অধিক সময় পার হয়ে গেছে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে পুনরায় ২ দফায় ৩ এবং ২ মাস মোট ৫ মাস সময় বৃদ্ধি করা হয়। এ ক্ষেত্রে কোম্পানিটির আরও ৬ মাস সময় বুদ্ধির আবেদন করলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, বিবেচনার কোন সুযোগ নেই। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শূণ্য পদটি ১ বছর ৩ মাসের অধিক সময় খালি থাকায় বিদ্যমান বীমা আইন লংঘিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কোম্পানিটিকে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার জরিমানার অংক পরিশোধ করতে বলেছে কর্তৃপক্ষ।

    এছাড়াও শূণ্য সিইও পদে নিয়োগের প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর আগামী ৩০ মে, ২০২২ তারিখের মধ্যে কোম্পানি না পাঠালে আইন অনুসারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ প্রশাসক নিয়োগ করা হবে কর্তৃপক্ষ জানিয়েছে। চিঠির অনুলিপি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান সচিব বরাবর পাঠানো হয়েছে। ●

    অকা/ বীখা/ দুপুর, ৩ এপ্রিল, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.