Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম শৃঙ্খলা আনছে বীমা খাতে

    জুন ২১, ২০২২ ৫:৩৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অটোমেশন, প্রযুক্তিগত অবকাঠামো, স্বচ্ছ জবাবদিহিতা এবং গ্রাহক পর্যায়ে বীমাকারী ও কর্তৃপক্ষের যোগাযোগ না থাকায় প্রায়ই ভোগান্তিতে পড়তে হতো বীমা গ্রাহককে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক শতকোটি টাকার বীমাদাবি পরিশোধ না করার প্রমাণও উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। বীমা খাতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি)। 

    জানা গেছে, গ্রাহক সুরক্ষা বাড়াতে জাতীয় বীমা নীতি-২০১৪-এ ‘ইলেকট্রনিক ডাটা ও তথ্যের বিনিময় চালুকরণ’ সম্পর্কে বলা হয়। এ ধারাবাহিকতায় যাত্রা করে ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি)। ডিজিটাল প্লাটফর্মটি তৈরির উদ্দেশ্য ছিল সব বীমাকারীর পলিসিসংক্রান্ত নির্ভুল তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা। প্লাটফর্মটি বর্তমানে বীমা খাতের ব্যাকবোন হিসেবে কাজ করছে এবং এর সুফল সর্বস্তরে প্রতিফলিত হচ্ছে।

    ২০১৯ সালের প্রথমদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ), লাইফ ও নন-লাইফ বীমাকারীর নির্বাহী প্রধানদের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় আলোচনার পর সর্বসম্মতিতে সিস্টেমের জন্য প্রতি পলিসির বিপরীতে ত্রৈমাসিক ভিত্তিতে ৩ টাকা ৫০ পয়সা এবং প্রতি এসএমএসের জন্য ৪০ পয়সা দরে ইউএমপি সার্ভিসটি তার যাত্রা শুরু করে। শুরুর দিকে দেশের সব বীমা প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা ও একটি অভিন্ন কাঠামোয় তথ্য সংরক্ষিত ছিল না। প্রতিটি বীমা প্রতিষ্ঠান নিজেদের মতো করে বিভিন্ন কাঠামোয় তথ্য সংরক্ষণ করত। এমনও দেখা গেছে, কোনো কোনো বীমা প্রতিষ্ঠান ডিজিটালি কোনো ধরনের তথ্যই সংরক্ষণ করত না। ফলে তথ্যগত কোনো ধরনের ডিজিটাইজেশন বা ডিজিটাল সেবা বাস্তবায়ন অসম্ভব ছিল।

    ইউএমপি টিমের সদস্যরা প্রতিটি বীমা প্রতিষ্ঠানের বাস্তবিক প্রেক্ষাপট অনুধাবনের মাধ্যমে অভিন্ন তথ্য কাঠামোর সমন্বয়ে এ খাতে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তুলেন। বীমা খাতে ডিজিটাল সার্ভিস বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও ব্যবস্থাপনা জনবল নিযুক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী জনবল বৃদ্ধি, সব হার্ডওয়্যার ও নেটওয়ার্ক প্রতিস্থাপন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তায় এনক্রেপশন কিসহ অন্যান্য প্রয়োজনীয় আউটসোর্স সাপোর্ট ক্রয় ও নিয়মিত আপডেট গ্রহণ, ৮১টি বীমা প্রতিষ্ঠানের জন্য ৮১টি পৃথক সফটওয়্যার তৈরি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ও নিয়মিত চাহিদা নিরূপণ, বিজনেস ইন্টেলিজেন্স যুক্ত, কিউআর কোড এমবেডেড ব্যবস্থা চালু, প্রয়োজনীয় মডিউল তৈরি ও নিয়মিত আপডেটসহ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

    ইউএমপিতে চলমান ডিজিটাল সার্ভিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেবার বিবরণ বণিক বার্তার পাঠকের জন্য তুলে ধরা হলো—

    ডিজিটাল পলিসি রিপজেটরি: বীমা খাতের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে বীমা শিল্পের সঠিক তথ্য জানাতে দেশের সব বীমা প্রতিষ্ঠানের বীমা গ্রাহকের পলিসি ও প্রিমিয়ামসংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে কর্তৃপক্ষের ইউএমপিতে সংগ্রহ ও সংরক্ষিত হচ্ছে। এখন পর্যন্ত মোট ২২ লাখ ৮২ হাজার ৩৮৫টি বীমা পলিসির ৭৫ কোটি ৮ লাখ ১ হাজার ৯০টি ডাটা সংরক্ষিত হয়েছে।

    ই-রিসিপ্ট: বীমা গ্রাহক কর্তৃক ?জমাকৃত প্রিমিয়ামের বিপরীতে ইউএমপি থেকে কেন্দ্রীয়ভাবে ই-রিসিপ্ট প্রস্তুত হচ্ছে এবং বীমা গ্রাহক পর্যায়ে ডিজিটালি সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ডাক ও কুরিয়ার বাবদ বীমা প্রতিষ্ঠানগুলোর পলিসিপ্রতি কমপক্ষে ২০ টাকা সাশ্রয় হচ্ছে। এখন পযন্ত ৮১টি বীমা প্রতিষ্ঠানের বীমা গ্রাহককে ২ কোটি ২ লাখ ৩৫ হাজার ৮০০টি ই-রিসিপ্ট ডিজিটালি সরবরাহ করা হয়েছে।

    ই-কেওয়াইসি: বীমা গ্রাহকের পরিচয় যাচাই, জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত সঠিক নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সঠিকভাবে পলিসি ডকুমেন্টে আনা এবং বীমা গ্রাহককে ট্র্যাক করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে এপিআই কানেক্টিভিটি স্থাপন করে ই-কেওয়াইসি সেবা চালু করা হয়েছে। ফলে গ্রাহক যাচাইসহ মেয়াদান্তে বীমা দাবি পরিশোধে গ্রাহক হয়রানি ক্রমশ হ্রাস পাচ্ছে। ই-কেওয়াইসি বাস্তবায়নের ক্ষেত্রে বীমা প্রতিষ্ঠানগুলোর এককালীন খরচ বাবদ আনুমানিক ৪৩ কোটি ৪৫ লাখ টাকা, বার্ষিক নিয়মিত চলমান খরচ বাবদ ৮ কোটি ৬৯ লাখ টাকা এবং প্রতিবার তথ্য-উপাত্ত যাচাই বাবদ ১ টাকা খরচ সাশ্রয় হচ্ছে।

    ইউএমপির ডিজিটাল সার্ভিসগুলো বাস্তবায়নের ফলে বীমা খাতে শৃঙ্খলা ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয়ভাবে ই-রিসিপ্ট প্রদানের ফলে প্রিমিয়ামসংক্রান্ত সব লেনদেনের তথ্য আইডিআরএর কাছে সংরক্ষিত থাকায় অনৈতিক কার্যকলাপ অনেকাংশেই হ্রাস পাচ্ছে।

    #

    অকা/ বীখা/ দুপুর, ২১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম শৃঙ্খলা আনছে বীমা খাতে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.