Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ৬ বৈশাখ, ১৪৩৩ | ১৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এনআরবি গ্লোবাল লাইফের নাম পরিবর্তন হচ্ছে

    আগস্ট ১৯, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণUpdated:আগস্ট ১৯, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বেসরকারি খাতে পরিচালিত দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নাম পরিবর্তন হচ্ছে। বীমা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে প্রস্তাবিত এনআরবি গ্লোবাল লাইফের স্থলে নামটি হবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে এ খবর জানা গেছে।

    জানা গেছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি জীবন বীমা কোম্পানিকে অনুমোদন দিয়েছে। গত ৬ মে নতুন এই কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকদের হাতে লাইসেন্স হস্তান্তর করা হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন তার দফতরে প্রতিষ্ঠানের অনুমোদনপত্র হস্তান্তর করেন। এরিমধ্যে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

    দু’টি প্রতিষ্ঠানের নামের শুরুটা এক হয়ে যাওয়ায় ব্যবসায়িক কাজে সমস্যা হতে পারে সেই বিবেচনায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা অনেকে সমৃদ্ধির প্রেরণায় প্রতিশ্রুতি নিয়ে গেলো বছর মার্চ মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সঙ্গে যুক্ত। পরিবর্তনযোগ্য বেঙ্গল ইসলামী লাইফ নামের ধারনাটাও সেখান থেকে আসা।

    উল্লেখ্য, ২০১৩ সালে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পদযাত্রা শুরু হয়। দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কানাডা প্রবাসী এম.এ আহাদ সাহেবের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের একত্রে করে দেশে প্রথম এনআরবি গ্লোবাল লাইফ এর প্রতিষ্ঠা করেন। সাত বছরে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আশানুরূপ ব্যবসায়িক সাফল্য দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটিতে ঘনঘন ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করা হয়। ফলে কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়।

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত উপাত্তে দেখা যায়, ২০২০ সালে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড মোট প্রিমিয়াম সংগ্রহ করে ১৩ কোটি ৫ লাখ টাকার। ২০১৯ সালে তা ছিলো ৮ কোটি ৯০ লাখ টাকা। প্রতিষ্ঠানটিতে চার মাস আগে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট বীমা নির্বাহী এম. এম. মনিরুল আলম। তিনি অর্থকাগজকে বলেন, দীর্ঘদিন প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ কাজ করার পর গার্ডিয়ান লাইফে ২০১৫ সালে যোগদান করি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তখন সে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বর্তমান এনআরবি গ্লোবাল লাইফের চেয়েও খারাপ ছিলো। পাঁচ বছরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যাপক উন্নতি ও সমৃদ্ধির বিষয়টি গোটা বীমা খাতের মানুষ জানেন। এনআরবি গ্লোবাল লাইফ নতুন নামে অর্থাৎ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নতুন উদ্যম ও পরিকল্পনায় আগামীতে জীবন বীমার সকল কার্যক্রম পরিচালনা করবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে আরও বলেন, প্রতিষ্ঠানটির সমৃদ্ধির ব্যাপারে আমি বেশ আশাবাদী।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্যাংকনির্ভর ঋণচাপ
    রেকর্ড ছুঁইছে সরকারের অভ্যন্তরীণ ধার

    চাপে নিত্যপণ্যের বাজার

    বাড়লো জ্বালানি তেলের দাম
    অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.