Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ওষুধ শিল্প ছয় বিলিয়ন ডলারে পৌঁছাবে

    ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি বছরের মধ্যেই বাংলাদেশের ওষুধ শিল্পকে এখনকার তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন এ শিল্পের উদ্যোক্তারা। তারা জানান, বর্তমানে বাংলাদেশ তার চাহিদার ৯৮ শতাংশ ওষুধ তৈরি করছে। কেবল কিছু বায়োটেক জাতীয় ওষুধ (যেমন হরমোনাল) তৈরি করতে পারছে না।

    ১৩ ফেব্রুয়ারি রাজধানীতে ১৬তম এশিয়া ফার্মা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পে বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তৈরি হয়েছে ইউরোপ, আমেরিকার সমমানের ওষুধ। উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি ওষুধ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পেয়েছে। একই সাথে এই দেশগুলোতে ওষুধ রফতানির অনুমোদনও পেয়ে ওষুধ রফতানিও করছে। এর বাইরে ধনী মধ্যপ্রাচ্যের দেশগুলোতো রয়েছেই।

    বাংলাদেশের ওষুধ শিল্পের বর্তমান সক্ষমতাকে বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যে গতকাল রাজধানীর পূর্বাচলে চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ১৬তম এশিয়া ফার্মা এক্সপো শুরু হয়েছে। ৩২টি দেশ এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) আয়োজক। সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো। বাংলাদেশে ওষুধ শিল্পে ব্যবহৃত গত ২৩ বছরের অগ্রগতিগুলো মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীটি শেষ ১৪ ফেব্রুয়ারি।

    উদ্যোক্তারা জানান, ওষুধ শিল্পের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১৫০টিরও বেশি দেশে বার্ষিক ওষুধ রফতানি ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ডলারেরও বেশি হবে। তারা বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশ ওষুধ আমদানি করে। বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা বাড়ার কারণে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশে রফতানি করা হচ্ছে। রফতানি আরো বাড়ানো সম্ভব এবং সে অনুযায়ীই কাজ করা হচ্ছে।

    এই প্রদর্শনীতে অংশ নিয়েছে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ ৩২টি দেশের ৮০০ কোম্পানি। ওষুধ উৎপাদনকারী ছাড়াও অংশ নিয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম। প্রদর্শনী থেকে দেশী-বিদেশী উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও কাঁচামাল সম্পর্কে জানতে পারবে।

    গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ইনসেপ্টা ফার্মার চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে বিদেশী ডেলিগেটরাও বক্তব্য রাখেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামীম হায়দার, জাতীয় রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ●

    অকা/শিবা/ফর/সকাল/১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.