বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ৭ অক্টোবর বিকেল অনুষ্ঠিত হয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন- ২০২৩। স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক নাজিয়াত আলম ও নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী। শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন সামছুল আলম।
বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির বাছাইকৃত প্রায় ১৩শ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে মৃত্যুদাবি ও স্বাস্থ্য বীমা দাবির প্রায় ৮ লাখ টাকার চেক হস্তান্তর, প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী প্রত্যাশা ব্যক্ত করেন, গ্রাহক স্বার্থ রক্ষায় জেনিথ ইসলামী লাইফ দেশীয় বীমা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ হবে। তিনি বলেন, প্রতিষ্ঠার এক দশকে দ্রুত গ্রাহক সেবা ও বীমা দাবি পরিশোধ করে ইতোমধ্যেই আমরা গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছি।
তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন পরিকল্প গ্রহণ করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই ১৯ কোটি টাকার অধিক বীমা দাবি পরিশোধ করেছি। চতুর্থ প্রজন্মের কোম্পানি হিসেবে এটি একটি মাইলফলক।
সভাপতির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহকসেবা ত্বরান্বিত করতে আমরা সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পলিসি করার সাথে সাথেই ইস্যু করা হচ্ছে বীমা দলিল। আবার গ্রাহক স্বার্থে অনলাইন মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে বীমা দাবি।জেনিথ ইসলামী লাইফের কোন প্রকার বীমা দাবি বকেয়া নেই উল্লেখ করে তিনি বলেন, বীমা দাবি পেতে আমাদের গ্রাহকদের কোন প্রকার হয়রানির শিকার হতে হয় না। সময়ক্ষেপণও করতে হয় না। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সকাল, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

