Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কী থাকছে ট্রাম্পের এই স্মার্টফোনে ?

    জুন ১৭, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আইফোন টেক্কা দিতেই কি ট্রাম্প অর্গানাইজেশনের এ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের পরিবার এবার নামছে স্মার্টফোনের ব্যবসায়।

    ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো সংস্থাগুলো। ফলে মার্কিনমুলুকে এই ফোনের দাম হচ্ছে আকাশছোঁয়া। এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইলে ট্রাম্প। আইফোনসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে ট্রাম্পের নামেই মোবাইল আসছে বাজারে।

    ট্রাম্প পুত্র এরিক জানান, এই নতুন প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল। আর এ সংস্থা কেবল আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। একটি নতুন মোবাইল ফোন ও পরিষেবার ঘোষণাও দেন এরিক, যার নাম টি ওয়ান ফোন। সোনালি রঙের এই মোবাইল ফোন সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরি ও ডিজাইন করা হবে।

    এখনই বাজারে পাওয়া যাচ্ছে না টি ওয়ান মোবাইল। তবে প্রি অর্ডার করা যাচ্ছে। ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে এই স্মার্টফোন অর্ডার করা যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে এই ফোন পাওয়া যাবে বলে জানা গেছে।

    ট্রাম্পপুত্র এরিক ট্রাম্প বলেন, ‘কঠোর পরিশ্রমী আমেরিকানদের সাশ্রয়ী মূল্যের একটি ওয়্যারলেস পরিষেবা দরকার, যা তাদের মূল্যবোধ প্রতিফলিত করবে, আর একইসঙ্গে দারুণ গুণমানসম্পন্ন হবে।’

    এই ফোনে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, টেক্সট এবং ডাটার সুবিধা ও অতিরিক্ত সুবিধার মধ্যে পাবেন টেলিহেলথ এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্সও।

    টি ওয়ান মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ এমপির মেন ক্যামেরা, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবির এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি।

    শুধু তাই নয়, এও জানানো হয়েছে যে এই মোবাইলের গ্রাহকদের সুবিধা দিতে আমেরিকায় ২৫০ আসনের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার তৈরি করা হবে। গ্রাহকরা তাদের বর্তমান ফোন থেকে বদলে এই ট্রাম্প মোবাইল নিতে পারবেন।

    ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, এই নতুন সোনালি রঙের ফোন আগস্ট মাস থেকে পাওয়া যাবে ৪৯৯ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার টাকা। তবে এই মোবাইল আগে থেকে বুক করতে হলে অর্থাৎ প্রি-অর্ডারের জন্য দিতে হবে ১০০ ডলার। ●

    অকা/তপ্র/ফর/সন্ধ্যা/১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.