Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কৃষকের খেলাপি ঋণ কমেছে

    জানুয়ারি ৩০, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কৃষকের খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটোই কমেছে। চলতি অর্থবছরের প্রথামার্ধ শেষে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকা। যা মোট ঋণের ৬ দশমিক ৮১ শতাংশ। আগের বছরে একই সময়ে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে কৃষকের খেলাপি ঋন কমেছে প্রায় দেড় শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

    বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষি ঋণ হিসেবে বিতরণ করার বাধ্যবাধকতা আছে। সে সঙ্গে বিশেষায়িত কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পুরো ঋণই কৃষি খাতে বিতরণ করছে। চলতি অর্থবছরে ব্যাংকগুলোর মোট ৩৫ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৩৬ শতাংশ বিতরণ করা হয়েছে। টাকার হিসাবে যা ১৮ হাজার ৩২৬ কোটি টাকা।

    খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে কৃষকের কাছে অর্থ সররবারহকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে পল্লী অঞ্চলে কর্মসংস্থানও গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ফসল ফলানোর পথে অর্থ যাতে প্রতিবন্ধকতা তৈরি না করে। সঙ্গে সুদ হারও অন্য যে কোনো ঋণের চেয়ে কিছুটা নমনীয় করেছে বাংলাদেশ ব্যাংক।

    কৃষি ঋণ বিতরণে নির্দেশনার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ করছে। কোন ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণ না করলে অনর্জিত ঋণের একটি পরিমাণ জরিমানা দেয়। যা বাংলাদেশ ব্যাংকে ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে তহবিল গঠন করে কৃষি খাতে বিতরণের ব্যবস্থা করা হয়। ফলে প্রতি বছরই মোট ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে বাড়ছে কৃষি ঋণ। ২০০৯-১০ অর্থবছরে যেখানে কৃষি ঋণ ছিল ৯ হাজার কোটি টাকা কিছু উপরে। ১৩ বছরে বেড়ে তা প্রায় চারগুণ হয়েছে। যা খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে ভূমিকা রেখেছে।

    কৃষি ঋণ বিতরণে বাদ যায়নি দেশে ব্যবসারত দেশি-বিদেশি কোনো ব্যাংকই। যেসব ব্যাংকের পল্লী অঞ্চলে পর্যাপ্ত শাখা নেই তারা এমআরএ থেকে নিবন্ধিত ক্ষুদ্র ঋণ বিতরণি সংস্থা-এনজিও এর মাধ্যমে বিতরণ করছে। বছরের যে কোনো সময়ে বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে নিয়ে বিতরণ করছে। আবার নির্দিষ্ট সময়ে শেষে আবার ফেরতও দিচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই-ডিসেম্বর ছয় মাসেই বিদেশি ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক ইন্ডিয়া, দেশি আল আরাফা ও ঢাকা ব্যাংক পুরো বছরের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে। লক্ষ্যমাত্রার ৭০ শতাংশর বেশি ঋণ বিতরণ করেছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ওয়ান ব্যাংক।

    কৃষি ঋণে সুদ হার যেমন কম। আবার অপরেটিং খরচও কিছুটা বেশি পড়ে। তবে খাদ্য নিরাপত্তা ও কৃষকের কাছে তথা পল্লী অঞ্চলে অর্থ সরবারহের লক্ষ্য হিসেবে একটি সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক বিবেচনা করা হয়। অধিকাংশ ব্যাংকই সেভাবে বিতরণ করে। তথ্য বলছে বছরের প্রথমার্ধে কিছু ব্যাংক বিতরণই শুরুই করেনি। কৃষি ঋণ বিতরণ বিতরণ শুরু না করা ব্যাংকগুলো হলো- উরি ব্যাংক ও সিটিজেন ব্যাংক। আবার ছয় মাসে লক্ষ্যমাত্রার ১০ শতাংশের নিচে কৃষিঋণ বিতরণ করা ব্যাংকগুলো হলো- মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংক।

    ঢাকায় সর্বোচ্চ পরিমাণ কৃষিঋণ বিতরণ করা কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংক।\

    অকা/ব্যাংখা/সকাল/৩০ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কৃষকের খেলাপি ঋণ কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.