Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কেন্দ্রীয়সহ বাণিজ্যিক ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোর ধারের পরিমাণ বাড়ছে

    এপ্রিল ১৬, ২০২৪ ৭:৫৯ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ১৬, ২০২৪ ৭:৫৯ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হওয়ার খবরে দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে অনেকে দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সবল ব্যাংকে রাখছেন। ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে দুর্বল ব্যাংকগুলোতে নগদ টাকার প্রয়োজন বেড়ে গেছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয়সহ বাণিজ্যিক ব্যাংক থেকে ধারের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহের শেষ ৩ দিনে গড়ে ১৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ২১ হাজার কোটি টাকা ধার করেছে। বেশিরভাগ ব্যাংক এ ধারের টাকায় গ্রাহক চাহিদা মেটানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ জমা সংরক্ষণ করছে।

    সূত্র জানায়, রোববার বাণিজ্যিক ব্যাংকগুলো কলমানি মার্কেট থেকে ধার করেছে ৩৮০০ কোটি টাকা। এতে সর্বোচ্চ সুদ হার ছিল সাড়ে ৯ শতাংশ ও সর্বনিম্ন ছিল ৮ শতাংশ। এছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদি ধার করেছে আরও প্রায় ৫০০ কোটি টাকা। এগুলোর সর্বোচ্চ সুদ ছিল ১২ দশমিক ৪০ শতাংশ ও সর্বনিম্ন ৯ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহতায়তার আওতায় ২১ হাজার কোটি টাকা ধার করেছে। একই দিনে বাণিজ্যিক ব্যাংক থেকে কলমানি ও স্বল্প এবং মধ্যমেয়াদি ধার করেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। দুই খাত মিলে একদিনে ধার করেছে সাড়ে ২৪ হাজার কোটি টাকা।

    বুধবার ব্যাংকগুলো বিশেষ তারল্য সহায়তার আওতায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে ১৫ হাজার ৬০০ কোটি টাকা। একদিনে বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প ও মধ্যমেয়াদি এবং কলমানি মিলে ধারের পরিমাণ ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকা। দুই খাত মিলে ওই দিন ১৯ হাজার ১০০ কোটি টাকা ধার করেছে।

    মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করেছে ২১ হাজার ৬০০ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংক থেকে কলমানি, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ধার করেছে ৩ হাজার কোটি টাকা। দুই খাত মিলে ওই দিনে ধারের পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি টাকা। ফলে ওই ৩ দিনে ব্যাংকগুলোর ধারের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ২০০ কোটি টাকা। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

    সূত্র জানায়, ব্যাংকগুলোতে এখন তারল্যের চাপ বেশি। বিশেষ করে দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার খবরে দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে। এই টাকার জোগান দিতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে ব্যাংকগুলোকে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আমানতকারীদের চাহিদা অনুযায়ী ব্যাংক থেকে টাকার জোগান নিশ্চিত করতে হবে। কোনো আমানতকারী যেন ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত না যান। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাহিদা অনুযায়ী নগদ টাকার জোগান দিচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকগুলোকে যে নগদ টাকা দেওয়া হচ্ছে সেগুলো তাদেরই টাকা। ট্রেজারি বিলে বিনিয়োগ বাবদ যেসব টাকা রয়েছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে এর বিপরীতে নগদ টাকা দেওয়া হচ্ছে।

    এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব টাকার উৎস থেকে কোনো ব্যাংককে টাকা দেওয়া হয়নি। আর এটিকে কেন্দ্রীয় ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং প্রক্রিয়া হিসাবেই মনে করে।

    ব্যাংকগুলো যে ধার করছে তার বড় একটি অংশই একদিনের জন্য। ফলে একদিন পর ওই ধারের অর্থ আবার ফেরত দিতে হচ্ছে। যে কারণে পরের দিন আবার ধার করতে হচ্ছে। এ কারণে প্রতিদিন ধারের অঙ্ক বেশি হচ্ছে।

    এদিকে বিশ্লেষকরা বলেছেন, ব্যাংকগুলো গ্রাহকের চাহিদার ভিত্তিতে নিজস্ব তহবিলের একটি অংশ নগদ আকারে নিজেদের কাছে জমা রাখার কথা। কিন্তু তারল্য সংকটের কারণে তারা সেটি পারছে না। এছাড়া আস্থাহীনতার কারণে কিছু গ্রাহক ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিচ্ছে। এ কারণে সংকট বাড়ছে।

    অকা/ব্যাংখা/সকাল/২৫ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.