Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্রেডিট কার্ডে বিদেশে নগদ অর্থ উত্তোলন বেড়েছে

    ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ0
    BBPKF6 Credit cards close up
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের ক্রেডিট কার্ডে বিদেশে নগদ অর্থ উত্তোলন এক মাসের ব্যবধানে ৫১ শতাংশ বেড়েছে। গত নভেম্বরে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ডে বিদেশে নগদ উত্তোলনের পরিমাণ ছিল ৩৭ কোটি টাকা। ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৫৬ কোটি টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে নগদ ১৯ কোটি টাকা বেশি উত্তোলন করা হয়েছে। এর পাশাপাশি বিদেশে ক্রেডিট কার্ডে খরচ এক মাসের ব্যবধানে প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
    এ সময় দেশেও ক্রেডিট কার্ডে নগদ অর্থ উত্তোলন বেড়েছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ডিসেম্বরে দেশের ভেতরে প্রায় ২১৯ কোটি টাকা নগদ উত্তোলন করেছেন। নভেম্বরে যার পরিমাণ ছিল ২০৮ কোটি টাকা। স্থানীয় কার্ডধারীদের পাশাপাশি এ দেশে অবস্থানকারী বিদেশিরাও ক্রেডিট কার্ডে অর্থ খরচ করেন। ডিসেম্বরে বিদেশিদের খরচের পরিমাণ ছিল ১৮৪ কোটি টাকা। এর মধ্যে ৪৮ কোটি টাকা তারা খরচ করেছেন নগদ উত্তোলনের মাধ্যমে। সব মিলিয়ে দেশুেবিদেশে গত ডিসেম্বরে ক্রেডিট কার্ডে নগদ উত্তোলন হয়েছে প্রায় ৩২৩ কোটি টাকা। নভেম্বরে নগদ উত্তোলন হয়েছিল ২৯১ কোটি টাকা।
    ব্যাংকাররা বলছেন, ক্রেডিট কার্ড একটি লাইফস্টাইল পণ্য। কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন খুব বেশি হওয়ার কথা নয়। দেশের ভেতরে ক্রেডিট কার্ডে নগদ উত্তোলন বেড়ে যাওয়ার কারণ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হয়তো অনেকে ক্রেডিট কার্ড থেকে ধার করতে বাধ্য হচ্ছেন। আর বিদেশে নগদ উত্তোলনের পেছনে বড় কারণ ডলারসংকট। বেশি দামের কারণে অনেকে বিদেশযাত্রায় নগদ ডলার না কিনে বিদেশে গিয়ে প্রয়োজনে ক্রেডিট কার্ড দিয়ে নগদ অর্থ তুলে খরচ করেছেন।

    ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গত ডিসেম্বরের লেনদেন সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিক এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে বাংলাদেশের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), থাইল্যান্ড ও সৌদি আরবে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর মাস মূলত পর্যটন মৌসুম। এ মাসে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ভ্রমণপিপাসুদের অনেকে এ সময়ে পরিবারুপরিজন নিয়ে দেশের পাশাপাশি বিদেশেও ঘুরতে যান। বাংলাদেশিদের কাছে ভ্রমণের ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়ার পাশাপাশি এখন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। ভারত ও থাইল্যান্ডে অনেকে চিকিত্সার জন্যও যান। এ কারণে এসব দেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের পরিমাণ বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ভারতে খরচ করেছেন ১১৬ কোটি টাকা, যা তার আগের মাসের চেয়ে ২৯ কোটি টাকা বা ৩৩ শতাংশ বেশি। আর ইউএইতে ক্রেডিট কার্ডে এক মাসের ব্যবধানে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১৮ কোটি টাকা বা ৪৪ শতাংশ। ডিসেম্বরে সে দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫৯ কোটি টাকা, নভেম্বরে যার পরিমাণ ছিল ৪১ কোটি টাকা। একইভাবে থাইল্যান্ডে গত ডিসেম্বরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ৫৮ কোটি টাকা খরচ করেছেন। নভেম্বরে যার পরিমাণ ছিল ৪০ কোটি টাকা।

    অকা/ব্যাংখা/সকাল/২৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ক্রেডিট কার্ডে বিদেশে নগদ অর্থ উত্তোলন বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.