অর্থকাগজ ডেস্ক>
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ঘানা। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠেছে লুকা মদ্রিচের দল।
ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধের ৩০ মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর ঘানা সমতায় ফিরলেও শেষ মুহূর্তে আরেকটি গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের দলটি।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় ও দ্বিতীয় ম্যাচে ড্রয়ের সুবাদে ঘানার সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। শেষ ম্যাচে হারলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে আফ্রিকার প্রতিনিধিরাও বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
সর্বশেষ হালনাগাদ 17 hours আগে

