Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রামীণ নারীদের হিসাব বেড়েছে

    ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:২৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সাম্প্রতিক বছরগুলোয় এজেন্ট ব্যাংকিং সেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সেটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে শহরের তুলনায় গ্রামের মানুষই এই মাধ্যমের সেবায় বেশি সম্পৃক্ত হয়েছে। গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রামীণ নারীদের হিসাব বেড়েছে ২৬ শতাংশ। এর মধ্যে শহরাঞ্চলের চেয়ে গ্রামের নারীদের এজেন্টে হিসাব সংখ্যা বেশি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সমাপ্ত বছরের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৮১৬টি। ২০২২ সালের ডিসেম্বর শেষে হিসাব ছিলো ১ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার ৮৮৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব বেড়েছে ৩৯ লাখ ৩৯ হাজার ৯৩২টি বা ২২ দশমিক ৫৪ শতাংশ। ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ১৮ হাজার ২৫৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি হিসাব গ্রামের নারীদের, যার সংখ্যা ৯৪ লাখ ৭৯ হাজার ১৭টি। আর শহরাঞ্চলের নারীদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩৯ হাজার ২৪১টি।

    অর্থনীতিবিদরা বলছেন, এজেন্ট ব্যাংকিং শুরু থেকেই গ্রামীণ মানুষের প্রতি গুরুত্ব দিয়ে আসছে। ব্যাংকিং সুবিধাবঞ্চিত এলাকায় তারা ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এতে গ্রামীণ মানুষ সহজেই মূলধারার অর্থনীতিতে যুক্ত হচ্ছে। এরফলে সেখানকার নারীদের অংশগ্রহণও ব্যাপকহারে বাড়ছে। ব্যাংকিং খাতের বাকি নিয়ম মেনে এজেন্ট ব্যাংকিং এগিয়ে যেতে পারলে গ্রামীণ অঞ্চল সামষ্টিক অর্থনীতিতে বেশ ভূমিকা রাখবে।

    আলোচ্য সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিদায়ী বছরের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত জমা পড়েছে ৩৫ হাজার ৯০২ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময় পর্যন্ত এই খাতে আমানত ছিল ২৯ হাজার ৬৮৭ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ে ৬ হাজার ২১৫ কোটি টাকা বা ২০ দশমিক ৯৩ শতাংশ আমানত বেড়েছে। অবশ্য আমানত বৃদ্ধিতে গ্রামের মানুষের অবদান বেশি। শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের ডিপোজিট হিসাবের সংখ্যাও অনেক বেশি।

    গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫৭টি, আর এজেন্ট ব্যাংকিং আউটলেট দাঁড়িয়েছে ২১ হাজার ৬০১টি। ২০২২ সালের একই সময়ে এজেন্টের পরিমাণ ছিল ১৫ হাজার ২২৬ এবং আউটলেট ছিল ২০ হাজার ৮৩৬টি। অর্থাৎ বছরের ব্যবধানে এজেন্টের সংখ্যা বেড়েছে ৫৩১টি এবং আউটলেট বেড়েছে ৭৬৫টি। গ্রামীণ অঞ্চলে এসব ব্যাংকিং শাখা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে লেনদেন, চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি।

    ব্যাংকিং শাখার পরিধি আরও বিস্তৃত করতে দেশে ২০১৪ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্ভাবন ঘটে। ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কাছে সীমিত পরিসরে ব্যাংকিং ও আর্থিক সেবা পৌঁছানোই হয়ে উঠে এই ব্যাংকিংয়ের মূল্য উদ্দেশ্য। তাতে যেমন ব্যাংকের অতিরিক্ত শাখা নির্মাণ, অবকাঠামো ব্যয়সহ নানা খরচ কমেছে; তেমনি দেশজুড়ে বেড়েছে ব্যাংকিং সহজলভ্যতা। ফলে হাতের নাগালে পাওয়া ব্যাংকিং সেবায় বেড়েছে গ্রামীণ মানুষের আমানত।

    এদিকে প্রবাসীরা এখন খুব সহজেই এজেন্ট ব্যাংকিংয়ে রেমিট্যান্স পাঠাতে পারছেন। প্রবাসী পরিবারদের দোরগোড়ায় দ্রুত রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে খুব সহজেই। এর ফলে আগের প্রান্তিকের তুলনায় এই ব্যাংকিং মাধ্যমে রেমিট্যান্স আসার পরিমাণও বাড়ছে।

    অকা/ব্যাংখা/সকাল/২২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রামীণ নারীদের হিসাব বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.