Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ৪ বৈশাখ, ১৪৩৩ | ১৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূলধন ভেঙ্গে ফেলায় স্বদেশ ইসলামী লাইফের চেয়ারম্যানসহ ১২ পরিচালক অপসারিত

    জানুয়ারি ৪, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণUpdated:জানুয়ারি ৪, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শহীদুল আহসানসহ মোট ১২ জনকে পরিচালক পদ থেকে ৫০(১) থারায় অপসারণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পরিশোধিত মূলধনের বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণ যা তহবিল তছরুপের মতো গুরুতর অপরাধ এবং দীর্ঘদিন ধরে কোম্পানিতে অনিয়ম প্রমাণিত হওয়ায় আজ ৪ জানুয়ারি আইডিআরএ তাদের পরিচালক পদ থেকে অপসারণ করে। আইডিআরএ’র নির্ভরযোগ্য একটিসূত্র অর্থকাগজকে এ তথ্য জানায়। স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অপসারিত বাকি ১০ জন পরিচালক হলেন- নূরুল আলম চৌধুরী, মো. বাহারুল আহসান, মো. মারজানুর রহমান, ফারাহ আহসান, এ বি এম আবদুল মান্নান, শামসুন নাহার রহমান, মো. ফিরোজুল আহসান, মো. কামরুল আহসান, মোহাম্মদ মনজুরুল ইসলাম ও মদিনাতুন নাহার।  ১২ জনকে আলাদা আলাদাভাবে আইডিআরএ থেকে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিগুলোতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ। চিঠিতে বলা হয়- বীমা আইন ২০১০ এর ধারা ২১ মোতাবেক কোম্পানির পরিশোধিত মূলধনের বিপরীতে স্বদেশ ইসলামী লাইফ ১৩ কোটি ৫ লাখ টাকা স্থায়ী আমানত রাখে। কিন্তু সে স্থায়ী আমানতের বিপরীতে এনআরবিসি ব্যাংক হতে কোম্পানি ১৪ কোটি ৩০ লাখ টাকার ঋণ গ্রহণ করে। আইনের ২১(২) ধারায় কোম্পানির পরিশোধিত মূলধন  কোনো তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে রাখার বিধান রয়েছে। ঋণ হিসেবে উত্তেলিত টাকা সংশ্লিষ্ট সময়ের স্থিতিপত্রে প্রদর্শন করা হয়নি। তাই এ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ৪ ডিসেম্বর কারণ দর্শানোর বিজ্ঞপ্তি পাঠানো হয় পরিচালকদের। কেউই ১১ ডিসেম্বর সময় পর্যন্ত তার জবাব দেননি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেননি । 

    জানা গেছে, চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডকে আইডিআরএ থেকে বেশ কয় মাস ধরে কড়া নজরদারিতে রাখে। পর্ষদ ও মুখ্য নির্বাহীর অনিয়ম এবং অবৈধ কর্মকাণ্ডের জন্য বেশ কিছু চিঠি দেয়া হয় আইডিআরএ থেকে। অনিয়মের জন্য স্বদেশ লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম ব্যবসা সংগ্রহের কাজ কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। ৩ আগস্টের চিঠিটিও ছিল বেশ উদ্বেগজনক এবং রীতিমত প্রতারণামূলক জালিয়াতি! নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর পরিচালক (আইন) এস. এম. মাসুদুল হক স্বাক্ষরিত পত্রে স্বদেশ লাইফকে বলা হয়- নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠানের তদন্তকারী দল কোম্পানিটির বহুবিধ অনিয়ম পায়। তদন্ত প্রতিবেদন উল্লেখ করে চিঠিতে বলা হয় গ্রাহকের প্রিমিয়ামের অর্থ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীন তার ব্যক্তিগত হিসাবে জমা এবং বেআইনীভাবে তিনি কোম্পানি থেকে ইনসেটিভ বোনাস গ্রহণ করেছেন। শাহীনের এরূপ কর্মকান্ড বীমা আইনের লংঘন, বীমাকারী ও বীমা গ্রহীতা উভয়ের স্বার্থের জন্য হানিকর এবং বীমা খাতের শৃঙ্খলার পরিপন্থী। সে চিঠিতে (স্মারক– ৫৩.০৩.০০০০.০৭১.২৭.০০১.২২.২৬) মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীনকে তার পদ থেকে অব্যাহতি এবং কোম্পানির ব্যবস্থাপনার সঙ্গে সংপৃক্ততা না রাখার জন্য নির্দেশ দেয়া হয়। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর পরিচালক (আইন) এস. এম. মাসুদুল হক স্বাক্ষরিত পত্রে স্বদেশ লাইফকে বলা হয়- নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠানের তদন্তকারী দল কোম্পানিটির বহুবিধ অনিয়ম পেয়েছে। তদন্ত প্রতিবেদন উল্লেখ করে চিঠিতে বলা হয় গ্রাহকের প্রিমিয়ামের অর্থ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীন তার ব্যক্তিগত হিসাবে জমা এবং বেআইনীভাবে তিনি কোম্পানি থেকে ইনসেটিভ বোনাস গ্রহণ করেছেন। শাহীনের এরূপ কর্মকান্ড বীমা আইনের লংঘন, বীমাকারী ও বীমা গ্রহীতা উভয়ের স্বার্থের জন্য হানিকর এবং বীমা খাতের শৃঙ্খলার পরিপন্থী।

    স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মাকসুদুর রহমানের সঙ্গে প্রতিষ্ঠাতা চেয়ারমান নূরুল আলম চৌধুরীর অর্থ লেনদেন নিয়ে দীর্ঘসময় ধরে ব্যক্তিগত রেষারেষি রয়েছে। নতুন এমডি নিয়োগে পর্ষদের উদ্যোগী না হওয়া এবং বীমা গ্রাহকদের স্বার্থরক্ষায় কোম্পানিটিতে স্বাভাবিক অবস্থা ব্যাহত হয়। আইডিআরএ সূত্রটি জানায়, পরিশোধিত মুলধনের বিপরীতে ঋণ গ্রহণ সম্পূর্ণ বেআইনী। যাকে কোম্পানির তহবিল তছরুপ বলা হয়। পরিচালকরা এ ধরনের গুরুতর অনিয়ম দীর্ঘদিন দেখে আসছেন। যা আর চলতে দেওয়া যায় না। স্বদেশ লাইফের ব্যবসায়িক পরিচালনকে স্বাভাবিক রাখা এবং গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিতে আইডিআরএ তাদের অপসারণের সিদ্ধান্ত নেয় বলে সূত্র আরও জানায়। ●

    অকা/বীখা/রাত,৪ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.