Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী আইসিসিবিতে

    নভেম্বর ২৩, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ১০ম ‘লেদারটেক বাংলাদেশ ২০২৪’ মেলার শেষ দিন। চামড়াশিল্পের উদ্যোক্তা হতে হলে কারখানা কীভাবে করতে হয়, মেশিনারিজ কীভাবে পাওয়া যাবে, ট্যানারি কীভাবে করতে হয় এসবই জানাতে ও উদ্যোক্তাদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তির মেশিন পৌঁছে দিতেই এই আয়োজন।

    প্রদর্শনীর দ্বিতীয় দিন ২২ নভেম্বর আইসিসিবিতে গিয়ে দেখা যায়, চামড়া পণ্যের উদ্যোক্তা, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সোর্সিং পার্টনারদের ভিড়ে জমে উঠেছে চামড়াশিল্পের এ আন্তর্জাতিক প্রদর্শনীটি।

    সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই চামড়াজাত শিল্পের এ প্রযুক্তির মেলায় ভিড় করেন দেশি উদ্যোক্তারা। এদের বেশির ভাগ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর আনা আধুনিক প্রযুক্তিগুলো দেখছেন।

    প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের মেশিন নিয়ে হাজির হয়েছে চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান।

    মেলায় আসা উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক। বিদেশে না গিয়ে দেশেই মেশিন দেখে অর্ডার করা যায়। এতে টাকাও সাশ্রয় হয়।

    তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়ার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।

    চামড়া খাতের ছোট, মাঝারি ও বড় সব ধরনের মেশিনারিজ নিয়ে মেলায় অংশ নেওয়া ফোর এস অ্যাডভ্যান্স টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. ফজলুল করিম বলেন, আজ মেলায় গতকালের তুলনায় দর্শনার্থীদের ভিড় একটু বেশি। ভিড় বেশি হলেও এ ধরনের প্রদর্শনীগুলোতে বিক্রিটা বড় বিষয় না। সঠিক পণ্যটি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারলে তখনই আমরা তার সুফল পাবো এবং পাচ্ছিও। আগের মেলাগুলোর মাধ্যমে অনেকগুলো নতুন নতুন ক্রেতা পেয়েছিলাম। আমাদের এখানে যে কেউ পণ্য কিনতে পারবেন।

    রূপগঞ্জে ছোট পরিসরে একটি জুতার কারখানা দেওয়ার উদ্দেশে মেশিনারিজ দেখতে এসেছেন উদ্যোক্তা তৌহিদুর রহমান। কথা হলে তিনি বলেন, একটি জুতার ফ্যাক্টরি দেবে সেজন্য প্রদর্শনীতে এসেছি। এখনো পছন্দ করতে পারিনি কোন ধরনের মেশিন নেওয়া ভালো হবে আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী। তবে এখানে কিছু প্রতিষ্ঠান যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি কারখানা তৈরিতে নানা সহযোগিতা করে থাকে। এটা আমার জন্য ভালো। ছোট জায়গায় কারখানা তৈরির ব্যবস্থা করতে পারলে আমার সুবিধা হয়।

    ‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনীটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির ১০ম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের সবচেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রদর্শনী চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। ●

    অকা/শিবা/ফর/দুপুর/২৩ নভেম্বর,২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.