Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চীনা ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টার আহ্বান

    মার্চ ২৯, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণUpdated:মার্চ ২৯, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চীন সফরকালে দেশটির শতাধিক শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও সিইওদের সঙ্গে চারটি ইন্টারঅ্যাক্টিভ সেশন করেন প্রধান উপদেষ্টা। পশ্চিমা দেশ ও এশিয়ায় পণ্য রফতানির ক্ষেত্র বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত।

    প্রধান উপদেষ্টা চীনা কারখানা বাংলাদেশে স্থানান্তরের সুবিধার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে কোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা নেই এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন্যতম সেরা প্রতিযোগিতামূলক বাণিজ্যিক সুবিধা রয়েছে। বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রবেশদ্বার উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এখন বাংলাদেশে আপনার কারখানা স্থাপনের সেরা সময়।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ‘নতুন বাংলাদেশ’ এর স্বপ্ন, বাণিজ্যের ভবিষ্যৎ এবং বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

    অধ্যাপক ইউনূসের ভাষণের আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপরে (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ‘বাংলাদেশ ২.০: প্রবৃদ্ধির প্রবেশদ্বার’ শীর্ষক একটি উপস্থাপনায় বিভিন্ন উপাত্ত উল্লেখ করে খাতভিত্তিক বিশ্লেষণ, চাহিদার প্রোপট ও উৎপাদন প্রতিযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।

    তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেশ কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে, যেমন বেসরকারি প্রতিষ্ঠানকে এইও প্রদান, সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম, সম্পর্ক ব্যবস্থাপনা মডেল ইত্যাদি।

    ইতোমধ্যে বিডা এবং বেজার একীভূতকরণে সুস্পষ্ট সমন্বয় ল্য করছেন, যেখানে একটি সংস্থা অবকাঠামো তৈরি করছে এবং অন্যটি বিনিয়োগ বাড়াতে কাজ করছে।

    চীনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিপিআইটি) সহ-সভাপতি লি কিংশুয়াং বাংলাদেশ বিনিয়োগ সংলাপে বক্তব্য রাখেন। তিনি বলেন, চীনা বিনিয়োগকারীরা বৈশ্বিক পর্যায়ে ব্যবসা সম্প্রসারণ করছে এবং তাদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

    লি কিংশুয়াং বাংলাদেশের কর্তৃপকে চীনে আরও বিনিয়োগ প্রচারমূলক ইভেন্ট আয়োজনের অনুরোধ করেন, কারণ এখনো অনেক বিনিয়োগকারী দণি এশিয়ার দেশটিতে কারখানা স্থাপনের সুযোগ সম্পর্কে সচেতন নন।

    তিনি প্রতিশ্রুতি দেন যে তার সংস্থা বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ সহজতর এবং দেশটিতে বিনিয়োগ প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

    শীর্ষ চীনা কোম্পানিগুলোর সাথে গোলটেবিল আলোচনার পরে পরিকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি শিল্প ও শিা খাতের নেতাদের সাথে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান লংগি, মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কোম্পানি, হিসেনস ইন্টারন্যাশনাল, গাওতু এডুকেশন টেকনোলজি গ্রুপ, চায়না বায়োটেক এন্ড ফার্মাসিটিক্যালস ভ্যালি, চায়না ইন্টারনেট, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

    আশিক চৌধুরী বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে উৎসাহমূলক প্রশ্ন পেয়ে আমরা অনুপ্রাণিত। আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে, সেখানে চীন থেকে সবচেয়ে বড় প্রতিনিধিদল অংশ নিচ্ছে, তবে এই সংলাপের পর সেই সংখ্যাটা আরও বড় হবে আশা করি।

    বিশ্বের অন্যতম সেরা তিনটি শিা প্রতিষ্ঠান পিকিং, রেনমিন ও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অধ্যাপক ও ডিন এবং শীর্ষ চীনা যুব নেতারা এই বৈঠকে অংশ নেন।

    সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ডিন লি দাওকুই অধ্যাপক ইউনুসের প্রশংসা করে বলেন, বাংলাদেশ তার নেতৃত্বে সমৃদ্ধ হবে এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে। তিনি প্রস্তাব দেন যে বাংলাদেশের আমলা ও নীতিনির্ধারকদের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ‘একদিনের গভীর বিশ্লেষণ’ সেশনের জন্য আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা চীনের অভূতপূর্ব উন্নয়ন থেকে শিা নিতে পারেন।

    এ ছাড়া প্রধান উপদেষ্টা একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে সামাজিক ব্যবসা এবং ‘থ্রি জিরো’ বিষয়েও বক্তব্য রাখেন। সেখানে অধ্যাপক ইউনূস নতুন এক সভ্যতা তৈরির আহ্বান জানান, যেখানে থাকবে: শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ, শূন্য কার্বন নির্গমন, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব। ●

    অকা/প্রউ/ফর/বিকাল/২৯ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.