দেশের জীবন বীমা কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর বিনিয়োগ কমিটির ষষ্ঠ সভা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মিসেস তাহমিনা আফরোজ, জহিরুল ইসলাম, মিসেস শাহানাজ পারভিন ও মো: ইকবাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো: শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

