দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ১৪৫তম সভা ১৬ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য তাহমিনা আফরোজকে চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ ছাড়াও মো. মাসুদুর রহমান বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও জরিরুল ইসলাম ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত এবং খোরশেদ আলম খান গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/১৯ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 months আগে

