দেশের বেসরকারি বীমা কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ১০ ডিসেম্বর কোম্পানির কুমিল্লা শাখার বীমা গ্রাহক মেসার্স জাহাঙ্গীর স্টোর অ্যান্ড সাইফুল এন্টারপ্রাইজ এর অগ্নিবীমা দাবির পঁচিশ লাখ টাকার চেক হস্তান্তর করেন। জাহাঙ্গীর স্টোর অ্যান্ড সাইফুল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো: জাহাঙ্গীর আলম চেক গ্রহণ করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মনিরুল ইসলাম (কুমিল্লা জোন) ও ম্যানেজার মুহাম্মদ হোসেন আখতার (কোম্পানীগঞ্জ শাখা, মুরাদনগর, কুমিল্লা) এবং কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম ও কুমিল্লা শাখার ইনচার্জ মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

