Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দুর্নীতি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রধান সমস্যা

    আগস্ট ২৭, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পান আশিক চৌধুরী। তিনি দায়িত্বে আসার পর বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মাসিক ওই ওয়েবিনার আয়োজনের উদ্যোগ নেন।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রধান সমস্যা দুর্নীতি। এরপর অন্যতম সমস্যা ছিল ৩২০ কোটি মার্কিন ডলার বিল বকেয়া রাখা। এ জন্য জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে বিশেষ উদ্যোগে এসব বিল শোধ করেছি। এখন ৭০ কোটি ডলার বিল বকেয়া রয়েছে, যা স্বাভাবিক।’

    বিনিয়োগ উন্নয়ন কর্তৃপরে (বিডা) উদ্যোগে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মাসিক আলোচনায় ২৭ আগস্ট ফাওজুল কবির খান এ মন্তব্য করেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনলাইনে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেন চৌধুরী আশিক মাহমুদ।

    চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত বছরের আগস্ট থেকে গত জুলাই পর্যন্ত আর্থিক বিভিন্ন সূচক ও উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এই সময়ে মূল্যস্ফীতি সাড়ে ১০ শতাংশ থেকে কমে সাড়ে ৮ শতাংশে নেমেছে। পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৪৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন থেকে বেড়ে ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির েেত্র ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্কের বিষয়টি সফলভাবে সমাধান করা হয়েছে।

    চৌধুরী আশিক মাহমুদ আরও বলেন, আর্থিক খাতে ৩২টি সংস্কার উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৮টি শেষ হয়েছে, ৬টির কাজ চলছে। সাতটি সংস্কার উদ্যোগের সূচি নির্ধারিত আছে এবং একটি বাতিল করা হয়েছে। এক দরজায় বিনিয়োগকারীদের সব সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা যোগাযোগ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

    অনুষ্ঠানে যোগাযোগব্যবস্থা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘আমাদের দেশে নদী, রেল ও সড়কনির্ভর যোগাযোগব্যবস্থা চালু আছে। আমরা একটি সমন্বিত যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টা করে যাচ্ছি। আমরা এই খাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন, তা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’ নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক পরিবহন ব্যবস্থা নিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা এ দুই খাতের জন্য নীতিমালা প্রণয়ন করেছি। বিনিয়োগ করতে যে ধরনের সহায়তা প্রয়োজন, আপনারা তা দেন।’

    এদিকে ওয়েবিনারে উপস্থাপনায় আশিক চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এটি দেশের বিনিয়োগ পরিস্থিতির জন্য একটি আশাব্যঞ্জক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। ●

    অকা/আখা/ফর/রাত/২৭ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.